1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
দেশ চালানোর মানুষগুলো হোক মানবিক কলমে:- আল আমিন মিলু দৌলতপুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় গোদাগাড়ীতে গ্যারেজের তালা কেটে ব্যাটারিচালিত অটো চুরি জুলাইয়ের রক্তঝড়া স্লোগান কলমে: আল আমিন মিলু সরিষাবাড়ীতে তেল বিক্রিতে কোটা প্রথা : পুলিশ,প্রশাসন,সাংবাদিক ও নেতার প্রভাব নওগাঁ বদলগাছী মাদক বাল্যবিবাহ সহ সাইবার ক্রাইম সংক্রান্ত মতবিনিময় সভায় করেন পুলিশ সুপার পানকাতা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান ২০২৬ ইং অনুষ্ঠিত গোদাগাড়ীতে ই-কমার্স প্ল্যাটফর্ম ‘সেলার বিডি’র জমকালো উদ্বোধন রাজশাহীর বাঘায় ডিবির অভিযান ১৩০ বোতল এসকাফসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সরিষাবাড়ীতে টিআর–কাবিখা–কাবিটা প্রকল্পে কাজ না করেই বিল উত্তোলনের অভিযোগ

সরিষাবাড়ীতে শ্রমিক দলের সভাপতি মনিরুজ্জামান আদমের ইন্তেকাল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৫ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল সরিষাবাড়ী উপজেলার শাখার সভাপতি মনিরুজ্জামান আদম ইন্তেকাল করেছেন (ইন্না…রাজিউন)। মঙ্গলবার  আনুমানিক দুপুর ১২ ঘটিকায়  ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে পাড়ি জমিয়েছেন । 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরিষাবাড়ী উপজেলা শাখার সহ-সভাপতি চান মিয়া চানু জানান, শ্রমিক নেতা মনিরুজ্জামান আদমের অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাভিভূত। সেইসাথে তিনি মরহুমের আত্মার শান্তি কামনা করেন।

জাতীয়তাবাদী শ্রমিক দল সরিষাবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোরশেদ আলম তালুকদার জানান, শ্রমিক নেতা আদম ভাই ছিলেন আপামর নিষ্পেষিত শ্রমিকদের প্রতিবাদের কন্ঠস্বর। তাঁর অকাল মৃত্যুতে দল একজন নিবেদিত নেতা হারালো। আমরা হারালাম এক মহান নেতা।

পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৮:৩০ ঘটিকায় বয়ড়া ইসরাইল আহম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে তাহার  জানাজা নামাজ শেষে মরহুমের লাশ পারিবারিক গোরস্থানে দাফন করা হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র, ১ কন্যা, আত্মীয়-স্বজন, অসংখ্য নেতাকর্মী রেখে গেছেন। 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট