1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে মিলল অভিনব মাদক কারবারির খোঁজ জুতা ও শার্টের কলারে ১০৮ গ্রাম হেরোইনসহ র‍্যাবের জালে গ্রেফতার ১ শ্রীমঙ্গলে আব্দুল খালেকের উদ্যোগে ইফতার মাহফিল—দোয়া কামনায় মিলিত সর্বস্তরের মানুষ ঈদ : তাই ঈদি চাই! ফজা পাগলার আর্তনাদ বকশীগঞ্জে রশিদের ছদ্মবেশে চাঁদাবাজি : সড়কে ‘টোল’ নয়, দখল—প্রতিবাদে হামলা; নীরবতায় প্রশ্নের মুখে প্রশাসন রাজশাহীতে র‍্যাবের ঝটিকা অভিযানে ১০০ গ্রাম হেরোইনসহ চিহ্নিত মাদক কারবারি ১ হাতেনাতে গ্রেফতার নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) কর্তৃক চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিল আটক দরিদ্র বিমোচনে ‘সেবার আলো’র অনন্য দৃষ্টান্ত: জাফর খানকে অটোভ্যান প্রদান নরসিংদীর ব্রাহ্মন্দী কে,কে,এম সরকারি উচ্চ বিদ্যালয় ৯৫ ব্যাচ এর ইফতার পার্টি অনুষ্ঠিত

জামালপুরে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে গণশুনানী অনুষ্ঠিত রশিদবিহীন লেনদেন না করার পরামর্শ দিলেন হাসপাতাল কর্তৃপক্ষ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ১১১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

 হয়রানি ও দুর্নীতি প্রতিরোধে হাসপাতালে রশিদবিহীন যেকোন লেনদেন না করার জন্য পরামর্শ দিলেন জামালপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারি পরিচালক ডা: মোহাম্মদ মাহফুজুর রহমান। জামালপুরে স্বাস্থ্য খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে সেবাগ্রহীতা ও সেবা প্রদানকারী কর্তৃপক্ষের মধ্যে অনুষ্ঠিত গণশুনানীতে তিনি পরামর্শ প্রদান করেন। ১৫ ডিসেম্বর ২০২৫ তারিখ সচেতন নাগরিক কমিটি (সনাক) ও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে উক্ত গণশুনানী কার্যক্রমের আয়োজন করা হয়। সনাক সভাপতি শামীমা এর সভাপতিত্বে অনুষ্ঠানে তিনি আরো বলেনবিভিন্ন অবকাঠামোগত ঘাটতির পরও ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল সেবা প্রদান করে যাচ্ছে। তিনি বলেনহাসপাতালটি ২৫০ শয্যার হলেও অতিরিক্ত রোগীর চাপের কারণে পরিপূর্ণ সেবাপ্রদান করা সম্ভভ হচ্ছে না। হাসপাতালের জনবল সংকট এই সমস্যাকে আরো ঘনীভূত করেছে। অবকাঠামো ও শয্যা সংকট কাটাতে পারলে এটি একটি মডেল হাসপাতাল হতে পারে। এই সময় তিনি সেবাগ্রহিতাদের উত্থাপিত বিভিন্ন সমস্যাসমূহ সমাধানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

জামালপুরের সিভিল সার্জন ডা: মোহাম্মদ আজিজুল হক বলেনউপজেলা পর্যায়ের স্বাস্থ্যসেবার মান ক্রমাগতভাবে উন্নত হচ্ছে। তবে জনবল সংকটের কারণে কিছু কিছু জায়গায় কার্যক্রম বাস্তবায়নে প্রতিবন্ধকতা রয়েছে। তিনি বলেনসরকারি সেবকেন্দ্র বা প্রতিষ্ঠানগুলোকে নিজের মনে করতে হবে। সেবা গ্রহীতা ও সেবা প্রদানকারী উভয়ের মধ্যে আন্তরিকতা বাড়ালে অনেক সমস্যা সমাধান করা সম্ভব।

সনাক সভাপতি শামিমা খান বলেনস্ব্স্থ্যাসেবায় আরোও স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা জোরদার করতে হবে। স্বাস্থ্যসহ সকল সরকারি সেবা ব্যবস্থা হয়রানিমুক্তজনবান্ধবমুখী এবং দুর্নীতিমুক্ত করতে প্রশাসনের প্রতি তিনি আহ্বান জানান। এর আগে অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে সনাক জামালপুরের স্বাস্থ্য বিষয়ক উপকমিটির আহ্বায়ক মেহেদী মাহমুদ খান বলেন২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপতালের সেবার স্বচ্ছতাজবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠা এবং সেবার মানোন্নয়নে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে সেবাগ্রহীতাস্থানীয় জনগণসহ সকল অংশীজনের সমন্বিত উদ্যোগের অংশ হিসেবে হাসপাতাল কর্তৃপক্ষ ও সনাকের সমন্বয়ে এই আয়োজন করা হয়েছে। 

গণশুনানী অনুষ্ঠানে অন্তত ৬০ জন সেবাগ্রহীতাভুক্তভোগীনানা পেশাজীবি সাধারণ মানুষ অংশগ্রহণ করার মাধ্য্যমে নানাবিধ সমস্যার কথা তুলে ধরেন। টিআইবি’র এরিয়া কোঅর্ডিনেটর মো: আরিফ হোসেন এর সঞ্চালনায় গণশুনানী অনুষ্ঠানের আরোও উপস্থিত ছিলেন হাসপাতালে কর্তব্যরত ডাক্তার, নার্স, সাংবাদিকবেসরকারী উন্নয়নকর্মীসনাকএসিজিইয়েস সদস্যবৃন্দ এবং টিআইবি কর্মীবৃন্দ।#

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট