1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে মিলল অভিনব মাদক কারবারির খোঁজ জুতা ও শার্টের কলারে ১০৮ গ্রাম হেরোইনসহ র‍্যাবের জালে গ্রেফতার ১ শ্রীমঙ্গলে আব্দুল খালেকের উদ্যোগে ইফতার মাহফিল—দোয়া কামনায় মিলিত সর্বস্তরের মানুষ ঈদ : তাই ঈদি চাই! ফজা পাগলার আর্তনাদ বকশীগঞ্জে রশিদের ছদ্মবেশে চাঁদাবাজি : সড়কে ‘টোল’ নয়, দখল—প্রতিবাদে হামলা; নীরবতায় প্রশ্নের মুখে প্রশাসন রাজশাহীতে র‍্যাবের ঝটিকা অভিযানে ১০০ গ্রাম হেরোইনসহ চিহ্নিত মাদক কারবারি ১ হাতেনাতে গ্রেফতার নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) কর্তৃক চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিল আটক দরিদ্র বিমোচনে ‘সেবার আলো’র অনন্য দৃষ্টান্ত: জাফর খানকে অটোভ্যান প্রদান নরসিংদীর ব্রাহ্মন্দী কে,কে,এম সরকারি উচ্চ বিদ্যালয় ৯৫ ব্যাচ এর ইফতার পার্টি অনুষ্ঠিত

নরসিংদীর শিবপুর উপজেলার প্রশাসন এর উদ্যোগে বিজয় দিবস ২০২৫ ইং উদযাপিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ২০৪ বার পড়া হয়েছে

 

মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদীঃ

নরসিংদীর শিবপুর উপজেলার প্রশাসন এর উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস ২০২৫ ইং যথাযোগ্য মর্যাদায় উদযাপন করেছেন শিবপুর উপজেলা প্রশাসন।

১৬ই ডিসেম্বর ২০২৫ ইং মঙ্গলবার প্রত্যুষে তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হয়। সূর্যোদয় এর সঙ্গে সঙ্গে উপজেলা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন,মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল,উপজেলা বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এর প্রতিনিধি এবং শিক্ষার্থীরা।

পুষ্পস্তবক অর্পণ শেষে আলোচনা ও শহিদদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত অনুষ্ঠিত এবং মধ্যাহ্নভোজ (খাবার)বিতরণ করা হয় । উপজেলা প্রশাসন এর উদ্যোগে শিবপুর উপজেলা চত্বরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয় এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এর অংশগ্রহণে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ

ফারজানা ইয়াসমিন এর সভাপতিত্বে,আলোচনা করেন,মুঃ আব্দুর রহিম সহকারী কমিশনার (ভূমি), শিবপুর। শিবপুর মডেল থানা অফিসার ইনচার্জ মোঃ কোহিনুর মিয়া    শিবপুর উপজেলা প্রকৌশলী খন্দকার গোলাম শওকত     মুক্তিযোদ্ধা, শিক্ষক ,

শিক্ষার্থী,রাজনৈতিক ব্যক্তিবর্গ প্রমুখ।অনুষ্ঠান শেষে কুচকাওয়াজ ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় শিবপুর উপজেলা,পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন এর বীর মুক্তিযোদ্ধা,সাংবাদিক,বিভিন্ন দপ্তর এর কর্মকর্তা, কর্মচারী,শিক্ষক শিক্ষিকা,অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট