1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
দেশ চালানোর মানুষগুলো হোক মানবিক কলমে:- আল আমিন মিলু দৌলতপুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় গোদাগাড়ীতে গ্যারেজের তালা কেটে ব্যাটারিচালিত অটো চুরি জুলাইয়ের রক্তঝড়া স্লোগান কলমে: আল আমিন মিলু সরিষাবাড়ীতে তেল বিক্রিতে কোটা প্রথা : পুলিশ,প্রশাসন,সাংবাদিক ও নেতার প্রভাব নওগাঁ বদলগাছী মাদক বাল্যবিবাহ সহ সাইবার ক্রাইম সংক্রান্ত মতবিনিময় সভায় করেন পুলিশ সুপার পানকাতা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান ২০২৬ ইং অনুষ্ঠিত গোদাগাড়ীতে ই-কমার্স প্ল্যাটফর্ম ‘সেলার বিডি’র জমকালো উদ্বোধন রাজশাহীর বাঘায় ডিবির অভিযান ১৩০ বোতল এসকাফসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সরিষাবাড়ীতে টিআর–কাবিখা–কাবিটা প্রকল্পে কাজ না করেই বিল উত্তোলনের অভিযোগ

সরিষাবাড়ীতে ভিজিডি কার্ড ও চাল আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ২৩১ বার পড়া হয়েছে

 

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়নে ভিডব্লিউবি কর্মসূচির জন্য উপকারভোগী মহিলা নির্বাচনের চূড়ান্ত তালিকার কার্ড ও চাল আত্মসাতের অভিযোগে ইউপি প্রশাসক সালাউদ্দিন সরকারের বিরুদ্ধে বিক্ষোভ ও সাংবাদিক সম্মেলন করেছেন বঞ্চিত ভুক্তভোগীরা। মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেলে উপজেলার মহাদান ইউনিয়ন পরিষদের সামনে বিক্ষুব্ধরা এসব কর্মসূচি পালন করেছেন।

তারা জানায়,২০২৫–২৬ অর্থবছরের ভিডব্লিউবি কর্মসূচির আওতায় উপজেলার মহাদান ইউনিয়ন থেকে প্রায় ১ হাজার ৭০০ জন আবেদন করেন। পরবর্তীতে উপজেলা প্রশাসন লটারির মাধ্যমে ৩০২ জন মহিলা উপকারভোগী হিসেবে লটারি মাধ্যমে চূড়ান্ত তালিকাভুক্ত করেন। কিন্তু নির্বাচিতদের মধ্যে অর্ধশতাধিক নারী অভিযোগ করেন —তাদের নামে কার্ড ও বরাদ্দকৃত চাল কোনটাই তারা পাননি।

ফলে কার্ড না পাওয়া উপকারভোগী মহিলারা অভিযোগ করেন, তাদের নামে কার্ডের বিপরীতে চাল উত্তোলন করা হয়েছে। এ ঘটনায় তারা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে বিক্ষোভ ও পরে সাংবাদিকদের সামনে অভিযোগ তুলে ধরেন। একই সঙ্গে তারা ইউপি প্রশাসককে অপসারণ করে প্যানেল চেয়ারম্যানের নিকট দায়িত্ব দেয়ার জন্য প্রশাসনের নিকট দাবি জানান।

এ সময় বক্তব্য দেন , মহিলা উপকারভোগী রোজিনা বেগম, বিলকিস বেগম, খোদেজা বেগম, দেলোয়ারা খাতুন, শায়লা আক্তার, শোভা আক্তার, রত্না আক্তার, ফজিলা বেগমসহ চায়না বেগমের স্বামী আব্দুল মালেক ও আমেনা বেগমের স্বামী হারুন অর রশিদ।

ভুক্তভোগীদের দাবির প্রতি সমর্থন জানিয়ে আরও বক্তব্য দেন, ইউপি সদস্য মাহবুবুর রহমান, হাবিবুর রহমান হাবিল, নুর ইসলাম এবং এলাকাবাসীর পক্ষে আমজাদ হোসেন, আব্দুস সাত্তার, জিয়াউল হক জিয়া, তোজাম্মেল হক, আনিসুর রহমান, হায়দার সরকার ও নুর নবী প্রমুখ।

স্থানীয় সচেতন ভিডব্লিউবি কর্মসূচি থেকে বঞ্চিতদের অভিযোগের সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট