1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম :
নিতপুর সীমান্তে মালিকবিহীন অবস্থায় ভারতীয় গরু আটক ঈশ্বরদীতে ‘আলেয়া বেগমের চাঁদাবাজিতে অতিষ্ঠ ‎হয়ে সংবাদ সম্মেলন করেছেন এলাকাবাসী শ্রীমঙ্গলে হামিদী ভবনে কুরআনের আলোয় রমজানের তাৎপর্য: আলোচনা সভা ও ইফতার মাহফিল” রোকনপুর সীমান্ত ভারতীয় ট্যাপেন্টাডাল ট্যাবলেট আটক ডোমারে ৮৭ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান সরিষাবাড়ী-তে জমি বিরোধের জেরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি পোরশার নিতপুর সীমান্তে ভারতীয় ফেনসিডিল আটক কাটমানির কাব্য সরিষাবাড়ীতে কাবিখা–কাবিটায় ‘৪০ শতাংশ কাটমানি’ অভিযোগ জাতীয় পতাকা : অসম্মানিত অবমানিত আর অবহেলিত হচ্ছে অহরহ

প্রাথমিক শিক্ষা: সহ-শিক্ষকদের কর্ম বিরতি এটিইও’র সহযোগিতায় পরিক্ষা চালু

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ৬৪ বার পড়া হয়েছে

কামরুল হাসান:

তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে দেশব্যাপি প্রাথমিক পর্যায়ের সহ-শিক্ষকদের কর্ম বিরতি চলছে। দাবিগুলো হচ্ছে- এক. সহকারি শিক্ষকদের ১১তম গ্রেড-এর স্বীকৃতি প্রদান। দুই. ১০-১৬ বছর পূর্ণ হওয়া শিক্ষকদের উচ্চতর গ্রেড প্রদান। তিন. শতভাগ পদোন্নতির ব্যবস্থা করা।
এ কর্মসূচির আওতায় জামালপুর সদর উপজেলার তিতপল্লা, শাহবাজপুর, রশিদপুর ও দিগপাইত ইউনিয়নের বেশ ক’টি প্রাথমিক বিদ্যালয়ে পরিক্ষা বর্জন করে। সংবাদ পেয়ে জামালপুর সদরের সহকারি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (দিগপাইত ক্লাস্টার) মোয়াজ্জেম হোসেন সরেজমিন পরিদর্শন করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট ক্লাস্টারের পূর্বপাড় দিঘুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোপিনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাতারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তারারভিটা অধ্যাপক আব্দুল হামিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিক্ষা বর্জন করা হয়েছে দেখতে পান। পরে উল্লেখিত বিদ্যালয়গুলোতে তার সহযোগিতায় পরীক্ষা চালু করেন। তবে দিগপাইত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের নেতৃত্বে ও অন্যদের সহযোগিতায় পরিক্ষা চলছিল।
অপর দিকে জামালপুর সদর উপজেলার তিতপল্লা ইউনিয়নের চর্ষি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শাহবাজপুর ইউনিয়নের কৈডোলা শাহবাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিক্ষা বর্জনের খবর পাওয়া যায়।
দিগপাইত ক্লাস্টারের দিগপাইত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক তাহেরা ইয়াছমিনের ভাষ্য-তিনি যথা সময়ে যথা নিয়মে পরীক্ষা চালু করেছেন।
সংশ্লিষ্ট ক্লাস্টারের এটিইও মোয়াজ্জেম হোসেন জানান, তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে দেশব্যাপি প্রাথমিক পর্যায়ের সহ-শিক্ষকদের কর্ম বিরতি চলছে। এ কর্মসূচির আওতায় কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ে পরিক্ষা বর্জন করা হয়েছিল। খবর পেয়ে তিনি সরেজমিন পরিদর্শন করেন। পরে তার সহযোগিতায় পরীক্ষা চালু করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট