1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম :
ট্রেনিং নামের এক ট্রাভেল ডায়েরি বোরো ও ভুট্টা উৎপাদনে শঙ্কা… ডিজেল সংকটে থমকে গেছে সেচ কার্যক্রম সারা বিশ্বের মানবতা নিয়ে খেলছেন নেতা নিয়াহু — তেল সংকটের গভীর প্রভাবসহ বিশ্লেষণ কলমে: আল আমিন মিলু নরসিংদীর শিবপুরের নিরাপদ সড়ক চাই (নিসচা) এর পূর্ণাঙ্গ কমিটি অনুমোদিত বাঘায় ডিবির অভিযান ২০০ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার ​ পোরশায় প্রেসার কুকারের আঘাতে স্ত্রী নিহত ঘাতক স্বামী আটক অবহেলার সব অজুহাত মহাদেবপুরে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় শিশু আহত, প্রতিবাদ করায় বৃদ্ধকে মারধর অভিযুক্তের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ, এলাকায় চরম উত্তেজনা গোদাগাড়ীতে ১২ কেজি গান পাউডার ও কাঁচের গুঁড়া উদ্ধার করেছে র‍্যাব-৫ অনলাইন ক্লাস: বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় এক যুগান্তকারী না কি বিভ্রান্তিকর পদক্ষেপ? কলমে: আল আমিন মিলু

সিরাজগঞ্জে র‌্যাব-১২’র অভিযানে নারী ইউপি সদস্য হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ৬৫ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় বহুল আলোচিত নারী ইউপি সদস্য পিয়ারা খাতুন হত্যা মামলার প্রধান আসামি আব্দুল আলিম (৪০)–কে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২)। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত ৭টা ৫০ মিনিটে সলংগা থানার হরিণচড়া বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‌্যাব সূত্রে জানা যায়, গত ২৮ নভেম্বর সকাল ৮টার দিকে পশ্চিম দুয়ারী গ্রামের নিজ শয়নকক্ষ থেকে পিয়ারা খাতুনের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। ঘটনার পরপরই নিহতের স্বামী আব্দুল আলিম ও তার পরিবারের সদস্যরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের বাবা মো. হানিফ সরকার বাদী হয়ে শাহজাদপুর থানায় একটি হত্যা মামলা (নং–১৩, তাং: ২৮/১১/২০২৫, ধারা ৩০২/৩৪) দায়ের করেন।

মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করে র‌্যাব-১২। অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জের দিকনির্দেশনায় সদর কোম্পানির একটি চৌকস দল হরিণচড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে পিয়ারা খাতুন হত্যা মামলার প্রধান আসামি আব্দুল আলিমকে গ্রেফতার করতে সক্ষম হয়। তিনি রতনকান্দি উত্তরপাড়ার মৃত আব্দুল জব্বারের ছেলে।

গ্রেফতারের পর আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শাহজাদপুর থানা–পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র‌্যাব-১২ সদর কোম্পানির কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট