1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম :
হাঁপানিয়া সীমান্তে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিল আটক রায়গঞ্জে বসতঘর আগুনে ভস্মীভূত ৬ লক্ষ টাকার ক্ষতি ডোমারে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন: সন্তোষী মুড়ি মিলকে ১ লাখ টাকা জরিমানা রাজশাহীতে র‍্যাবের অভিযানে ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার নরসিংদীর শিবপুরে প্রাইভেট কার গাড়িতে মুভির বাংলা টিভির সাংবাদিক স্টিকার লাগিয়ে গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক তিন গরু চোর ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না দুর্গাপুরে সাজাপ্রাপ্ত আসামি জিল্লুর গ্রেফতার ​সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত  বিরোদের জেরে  প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ গোদাগাড়ীতে পেঁয়াজ বীজে নীরব বিপ্লব তিন দশকের পারিবারিক ঐতিহ্যকে অনন্য উচ্চতায় নিচ্ছেন তরুণ কৃষিবিদ তাসকিন নিরাপদ সড়ক নিশ্চিতকরণ ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে জামালপুরে নিরাপদ সড়ক আন্দোলনের মতবিনিময় আলোর দিশার যাকাত বিষয়ক সেমিনার উদ্দেশ্য পূরণে সম্মিলিতভাবে যাকাত দেওয়া জরুরি

প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষের সাথে সনাক জামালপুরের অধিপরামর্শ সভা শুদ্ধাচার কৌশলের কার্যকর বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা  

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ৩৯ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক 

 শুদ্ধাচার কৌশল প্রণয়ণ ও এর কার্যকর বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেন জামালপুর সদর উপজেলার উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহিদুল ইসলাম। সচেতন নাগরিক কমিটি (সনাক) জামালপুর এর উদ্যোগে ২৬ নভেম্বর ২০২৫ প্রাথমিক শিক্ষা সেবার মান উন্নয়নে এক মতবিনিময় সভায় তিনি

এই প্রতিশ্রুতি ব্যাক্ত করেন। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত সভায় তিনি বলেনবিভিন্ন কারণে শুদ্ধাচার কৌশলের যথাযথ বাস্তবায়ন ব্যহত হলেও ২০২৬ সালের জন্য একটি কৌশলপত্র প্রস্তুত ও চর্চার মাধ্যমে এর ধারাবাহিকতা রক্ষার উদ্যোগ নেয়া হবে।

টিআইবি এরিয়া কো-অর্ডিনেটর মো: আরিফ হোসেন এর সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন সনাকের ইয়েস শিক্ষা বিষয়ক উপকমিটির যুগ্ম আহŸায়ক রফিকুজ্জামান মল্লিক।

তিনি বলেনপ্রাথমিক শিক্ষা সেবার মান উন্নয়নে শিক্ষা কর্তৃপক্ষের সাথে মতবিনিময় সভা সনাক-এর ধারাবাহিক কার্যক্রমের অংশ। সনাকের চলমান প্রকল্প প্যাকটা বাস্তবায়নে শিক্ষা সেবার মান উন্নয়নে এই কার্যক্রম অব্যাহত থাকবে। এ সময় তিনি উপজেলা শিক্ষা অফিসের চলমান সহায়তা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন। সভায় ঝড়ে যাওয়া শিক্ষার্থী রোধে উদ্যোগ গ্রহণশিক্ষকদের হোম ভিজিট বৃদ্ধিনিয়মিত সমাবেশ এসএমসি ব্যবস্থাপনাবিদ্যালয়ের নৈতিকতা কমিটি কার্যকর করাপ্রাথমিক শিক্ষা অফিসের ওয়েব পোর্টাল হালনাগাদ করা ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়। মতবিনিময় সভায় উপস্থিত থেকে মতামত প্রকাশ করেন জামালপুর সনাক সভাপতি শামিমা খানসনাকের শিক্ষা বিষয়ক উপকমিটির আহŸায়ক মনোয়ারা খানম ও সদস্য সাজ্জাত হুসেনতামান্না সালেহীন কবিতা এবং উপজেলার সহকারী শিক্ষা কর্মকর্তাবৃন্দ।

জামালপুর সনাকের শিক্ষা বিষয়ক উপকমিটির আহŸায়ক মনোয়ারা খানম বলেনসনাক এর বিভিন্ন কার্যক্রমের ফলে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে গুণগত পরিবর্তন সাধিত হয়েছে। প্রাথমিক শিক্ষা সেবার মান উন্নয়নে ও স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করার জন্য সচেতন নাগরিক কমিটি (সনাক) জামালপুরের সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেন।#  

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট