1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম :
রায়গঞ্জে বসতঘর আগুনে ভস্মীভূত ৬ লক্ষ টাকার ক্ষতি ডোমারে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন: সন্তোষী মুড়ি মিলকে ১ লাখ টাকা জরিমানা রাজশাহীতে র‍্যাবের অভিযানে ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার নরসিংদীর শিবপুরে প্রাইভেট কার গাড়িতে মুভির বাংলা টিভির সাংবাদিক স্টিকার লাগিয়ে গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক তিন গরু চোর ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না দুর্গাপুরে সাজাপ্রাপ্ত আসামি জিল্লুর গ্রেফতার ​সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত  বিরোদের জেরে  প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ গোদাগাড়ীতে পেঁয়াজ বীজে নীরব বিপ্লব তিন দশকের পারিবারিক ঐতিহ্যকে অনন্য উচ্চতায় নিচ্ছেন তরুণ কৃষিবিদ তাসকিন নিরাপদ সড়ক নিশ্চিতকরণ ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে জামালপুরে নিরাপদ সড়ক আন্দোলনের মতবিনিময় আলোর দিশার যাকাত বিষয়ক সেমিনার উদ্দেশ্য পূরণে সম্মিলিতভাবে যাকাত দেওয়া জরুরি মাটির ঘর : গ্রাম বাংলার ঐতিহ্য

নওগাঁয় ইটভাটা বন্ধের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ১৫৯ বার পড়া হয়েছে

 

নওগাঁ প্রতিনিধি: মাহবুব
জেলায় ইটভাটা বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন করেছে নওগাঁ জেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতি ও শ্রমিক সমিতি। রোববার দুপুর ১২টার দিকে জেলার ১১টি উপজেলা থেকে আসা দুই হাজারের বেশি মালিক, শ্রমিক ও কর্মচারী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জড়ো হয়ে প্রায় এক ঘণ্টা মানববন্ধন কর্মসূচি পালন করেন। পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেন তারা। জেলা প্রশাসকের অনুপস্থিতিতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাদিয়া আফরিন স্মারকলিপি গ্রহণ করেন।

মানববন্ধনে ইটভাটা মালিক সমিতির নেতাদের অভিযোগ, জেলার বিভিন্ন স্থানে ইটভাটা বন্ধ করে দেওয়ায় হাজারো শ্রমিক কর্মহীন হওয়ার শঙ্কায় রয়েছেন। এতে শ্রমিকসহ ইটভাটা–নির্ভর বিভিন্ন পেশার মানুষের জীবন–জীবিকায় মারাত্মক প্রভাব পড়তে পারে।

স্মারকলিপিতে ইটভাটা বন্ধের সিদ্ধান্ত পুনর্বিবেচনা, বিকল্প সমাধান প্রস্তাব এবং পর্যায়ক্রমে পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারের সুযোগ দেওয়ার দাবি জানানো হয়।

মানববন্ধনে জেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতির সভাপতি মোখলেছুর রহমান, সাধারণ সম্পাদক নুরে আলম মিঠু, আকরাজুল ইসলাম, মাজেদুর রহমানসহ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

স্মারকলিপি গ্রহণ করে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাদিয়া আফরিন বলেন, বিষয়টি পরবর্তী পদক্ষেপের জন্য উচ্চ পর্যায়ে প্রেরণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট