1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদীর শিবপুরে প্রাইভেট কার গাড়িতে মুভির বাংলা টিভির সাংবাদিক স্টিকার লাগিয়ে গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক তিন গরু চোর ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না দুর্গাপুরে সাজাপ্রাপ্ত আসামি জিল্লুর গ্রেফতার ​সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত  বিরোদের জেরে  প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ গোদাগাড়ীতে পেঁয়াজ বীজে নীরব বিপ্লব তিন দশকের পারিবারিক ঐতিহ্যকে অনন্য উচ্চতায় নিচ্ছেন তরুণ কৃষিবিদ তাসকিন নিরাপদ সড়ক নিশ্চিতকরণ ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে জামালপুরে নিরাপদ সড়ক আন্দোলনের মতবিনিময় আলোর দিশার যাকাত বিষয়ক সেমিনার উদ্দেশ্য পূরণে সম্মিলিতভাবে যাকাত দেওয়া জরুরি মাটির ঘর : গ্রাম বাংলার ঐতিহ্য পোরশায় মোস্তাফিজুর রহমান এমপির নির্বাচন পরবর্তী গণসংযোগ পোরশায় নারী কৃষকের রোপিত বোরো ধান কীটনাশক দিয়ে বিনষ্ট আইনগত ব্যবস্থার জন্য ইউএনও কাছে আবেদন ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে বায়োজিন কসমেসিউটিক্যালসের ২০তম শাখার উদ্বোধন

অধিক বিশ্বাস করায় প্রবাসীর সব কেড়ে নিল অবিশ্বাসী স্ত্রী

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ৫৯ বার পড়া হয়েছে

কামরুল হাসান:

অধিক বিশ্বাস  করায় প্রবাসীর টাকা-পয়সা, সোনা-দানা ও জায়গা-জমিসহ সব কেড়ে নিল অবিশ্বাসী স্ত্রী। ওই অবিশ্বাসী স্ত্রী তিন মাস আগে তিন বছরের ছেলে রেখে প্রবাসী স্বামীকে ডিভোর্স দিয়ে চাচাতো দেবরকে বিয়ে করে অজানার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছে। ঘটনাটি ঘটেছে জামালপুরের সরিষাবাড়ি উপজেলার মহাদান ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের এক মালেশিয়া প্রবাসী ফজলু মিয়ার জীবনে। সম্প্রতি এমন কথাই প্রকাশ পেয়েছে এলাকায়।
প্রবাসীর মা শ্যামলী জানায়, বছর সাতেক আগে তার মালেশিয়া প্রবাসী ছেলে ফজলু মিয়া (৩০) সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের আলীনগর গ্রামের মিজানুরের মেয়ে মিনা বেগম (২৩)- কে বিয়ে করে। তাদের সংসারে তিন বছর বয়সী এক ছেলেও রয়েছে। প্রতিবেশীরা জানায়, স্বামী প্রবাসে থাকায় মিনা চাচাতো দেবর সাইদুল ইসলাম (২৩)-এর সাথে প্রেমে জড়িয়ে পড়ে। এ বিষয়টি জানাজানি হলে সামাজিকভাবে মীমাংসাও হয়। সাইদুল একই বাড়ির চা দোকানদার আ: মালেকের ছেলে। তারপর থেকে মিনা বাবার বাড়ি অবস্থান নিয়ে জেলা শহরে নার্সিং কোর্স করছিল। হঠাৎ তিন মাস আগে টাকা-পয়সা, সোনা-দানা ও জায়গা-জমিসহ সব কেড়ে নিয়ে প্রবাসী স্বামী ফজলুকে ডিভোর্স দেয়। সেই সাথে চাচাতো দেবর সাইদুল (২৩)-কে বিয়ে করে অজানার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছে। স্থানীয়রা জানায়, রঘুনাথপুর গ্রামের আ: হাকিম ওরফে হিয়ালুর ছেলে ফজলু মিয়া ভাগ্য পরিবর্তনের জন্য চাকুরীর সুবাদে প্রায় ২০ বছর আগে মালেশিয়ায় যায়। সে অনেক কষ্টে টাকা রোজগার করে বাড়ি পাঠাতো। কিন্তু তার মা-বাবা ও ভাই সবাই মিলে তাদের ব্যক্তিগত প্রয়োজনে সব খরচ করে ফেলতো। বিয়ে করার পর তার স্ত্রীকে অধিক বিশ্বাস করে টাকা-পয়সা ও সোনা-দানাসহ নানা জিনিস পাঠাত। সেই টাকা দিয়ে জায়গা-জমিও কিনেছে। এখন সু-কৌশলে সব কেড়ে নিল তার অবিশ্বাসী স্ত্রী। ওই অবিশ্বাসী স্ত্রী তিন মাস আগে তিন বছরের ছেলে রেখে প্রবাসী স্বামীকে ডিভোর্স দিয়ে চাচাতো দেবরকে বিয়ে করে অজানার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছে। সম্প্রতি এমন ঘটনার কথাই প্রকাশ পেয়েছে এলাকায়।

কামরুল হাসান
০১৯১৪-৭৩৫৮৪২

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট