1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
রায়গঞ্জে বসতঘর আগুনে ভস্মীভূত ৬ লক্ষ টাকার ক্ষতি ডোমারে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন: সন্তোষী মুড়ি মিলকে ১ লাখ টাকা জরিমানা রাজশাহীতে র‍্যাবের অভিযানে ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার নরসিংদীর শিবপুরে প্রাইভেট কার গাড়িতে মুভির বাংলা টিভির সাংবাদিক স্টিকার লাগিয়ে গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক তিন গরু চোর ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না দুর্গাপুরে সাজাপ্রাপ্ত আসামি জিল্লুর গ্রেফতার ​সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত  বিরোদের জেরে  প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ গোদাগাড়ীতে পেঁয়াজ বীজে নীরব বিপ্লব তিন দশকের পারিবারিক ঐতিহ্যকে অনন্য উচ্চতায় নিচ্ছেন তরুণ কৃষিবিদ তাসকিন নিরাপদ সড়ক নিশ্চিতকরণ ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে জামালপুরে নিরাপদ সড়ক আন্দোলনের মতবিনিময় আলোর দিশার যাকাত বিষয়ক সেমিনার উদ্দেশ্য পূরণে সম্মিলিতভাবে যাকাত দেওয়া জরুরি মাটির ঘর : গ্রাম বাংলার ঐতিহ্য

আম নিয়ে কাড়াকাড়ি : গাছের কথা ভাবেনা কেউ!

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ৯৫ বার পড়া হয়েছে

কামরুল হাসান:
আম একটি দেশী ফল। আমাদের জাতীয় ফলও এটি। প্রায় সব বাড়িতেই এ ফলের দুয়েকটা গাছ আছে বৈ কি! এর সাথে কম বেশি সবারই পরিচয় রয়েছে। মৌসুমে এর অবস্থাটা যেন এক রকম হেলাফেলার। তবুও যেন এর চাহিদার ব্যাপকতাটা অনেক। কিন্তু তা ঠিক কিসে! পরিস্থিতির আলোকে এটুকুন আচ করা যায় যে- কারও মুখে, কারও চোখে, কারও আবার মনে, আবার কারও মানসিকতায়। তবে, কারও কারও আবার মন ও মানসিকতা উভয় ক্ষেত্রেই। যাদের মন ও মানসিকতা উভয় ক্ষেত্রেই এ আমের চাহিদাটা অনেক খানি বেশি- হ্যাঁ,তাদের বিবষয়েই আজকের এ লেখার অবতারনা আর কি। এ আম কিন্তু সেই আম না। এটা নিয়ে আম জনতার যেমন চাহিদা নেই। তেমন মাতামাতিও নেই। নেই কোন হিংসা, প্রতি হিংসাও। সুতরাং, এটা নিয়ে তাদের মাঝে কোন কাড়াকাড়িও নেই। তবে, কাড়াকাড়ি কেবল যাদের আছে, শুধু তাদের মাঝেই। কারন-তারা অনেকটাই বুঝদার! তাই, তাদের মধ্যেই এ নিয়ে চর্চাও বেশি। প্রয়োগও বেশি। অতএব, প্রতিযোগিতাও বেশি। কারও সবগুলোই চাই, কারও একটু কম হলেও চাই আবার কারও ছোটগুলো হলেও চাই। অনেকের আবার আম না হোক আঁটি হলেও চাই, কারোর অন্তত: ছোলা বা খোসাটা হলেও চাই-ই চাই! এ চাই-এর চাই থেকেই চলছে প্রতিযোগিতা থেকে প্রতিদ্ব›িদ্বতা। কেউ ডাল কেটে নিচ্ছে। আবার কেউ শাখাই কেটে নিচ্ছে। পাছে না আবার কেউ গোড়াসহ কেটে নিয়ে যায়! যদি না আবার কিছুই না পায়। অনেকটা এ ভয় থেকেই- কে কার আগে আম খাবে, এ নিয়ে চলছে-তুমুল লড়াই। যা কি না দখল,ক্ষমতা ও আধিপত্যের লড়াই থেকে শেষে কম-বেশি ভোগের লড়াইয়ে গিয়ে ঠেকেছে। বড় আফসোস আর অনুতাপের বিষয় এই যে, সবাই কেবল আম নিয়ে কাড়াকাড়িতেই ব্যস্ত। কিন্তু, আম গাছটার কথা একবারের জন্য হলেও ভুল করে কেউ ভাবছে না\ (লেখক: সংগঠক, মানবাধিকার ও গণমাধ্যম কর্মী এবং কলাম ও ফিচার লেখক)

কামরুল হাসান
০১৯১৪-৭৩৫৮৪২

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট