1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
হাঁপানিয়া সীমান্তে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিল আটক রায়গঞ্জে বসতঘর আগুনে ভস্মীভূত ৬ লক্ষ টাকার ক্ষতি ডোমারে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন: সন্তোষী মুড়ি মিলকে ১ লাখ টাকা জরিমানা রাজশাহীতে র‍্যাবের অভিযানে ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার নরসিংদীর শিবপুরে প্রাইভেট কার গাড়িতে মুভির বাংলা টিভির সাংবাদিক স্টিকার লাগিয়ে গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক তিন গরু চোর ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না দুর্গাপুরে সাজাপ্রাপ্ত আসামি জিল্লুর গ্রেফতার ​সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত  বিরোদের জেরে  প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ গোদাগাড়ীতে পেঁয়াজ বীজে নীরব বিপ্লব তিন দশকের পারিবারিক ঐতিহ্যকে অনন্য উচ্চতায় নিচ্ছেন তরুণ কৃষিবিদ তাসকিন নিরাপদ সড়ক নিশ্চিতকরণ ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে জামালপুরে নিরাপদ সড়ক আন্দোলনের মতবিনিময় আলোর দিশার যাকাত বিষয়ক সেমিনার উদ্দেশ্য পূরণে সম্মিলিতভাবে যাকাত দেওয়া জরুরি

ফেইসবুকে অপপ্রচারে জেলা বিএনপির সভাপতির তীব্র প্রতিবাদ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ৭৯ বার পড়া হয়েছে

কামরুল হাসান:
সামাজিক যোগাযোগমাধ্যমে জামালপুর জেলা বিএনপি’র সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম-এর বিরুদ্ধে হিংসা পরায়ন কতিপয় ব্যক্তি অপপ্রচারে লিপ্ত হয়েছে। তিনি সংবাদ সম্মেলন করে ঘৃন্য এ অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানিয়েছেন ।


৩০ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে সরিষাবাড়ী উপজেলা বিএনপি’র কার্যালয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র দলীয় মনোনয়নকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে তাঁর বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। কিছু অসাধু ব্যক্তি ভুয়া ফেসবুক আইডি ব্যবহার করে তাঁর রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণœ করার চেষ্টা করছে। ফরিদুল কবির তালুকদার শামীম আরও বলেন, দলের দুঃসময়ে তিনি মাঠে থেকে প্রতিটি কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়ন করেছেন এবং হামলা-নির্যাতনের শিকার নেতা-কর্মীদের পাশে থেকেছেন। দুই শতাধিক মামলা ও অসংখ্য হামলার পরও তিনি তৃণমূল বিএনপিকে সংগঠিত রাখতে কাজ করে যাচ্ছেন। এছাড়া তিনি বলেন, যমুনা সার কারখানার সঙ্গে সংশ্লিষ্ট আল-মমিন আউটসোর্সিং সার্ভিসেস লিমিটেডের নামে তাঁর বিরুদ্ধে চাঁদাবাজি ও দুর্নীতির অভিযোগ “সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।” অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, “রাজনৈতিকভাবে হেয় করার এসব চেষ্টা সফল হবে না।” সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কামরুল হাসান
০১৯১৪-৭৩৫৮৪২

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট