1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
হাঁপানিয়া সীমান্তে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিল আটক রায়গঞ্জে বসতঘর আগুনে ভস্মীভূত ৬ লক্ষ টাকার ক্ষতি ডোমারে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন: সন্তোষী মুড়ি মিলকে ১ লাখ টাকা জরিমানা রাজশাহীতে র‍্যাবের অভিযানে ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার নরসিংদীর শিবপুরে প্রাইভেট কার গাড়িতে মুভির বাংলা টিভির সাংবাদিক স্টিকার লাগিয়ে গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক তিন গরু চোর ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না দুর্গাপুরে সাজাপ্রাপ্ত আসামি জিল্লুর গ্রেফতার ​সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত  বিরোদের জেরে  প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ গোদাগাড়ীতে পেঁয়াজ বীজে নীরব বিপ্লব তিন দশকের পারিবারিক ঐতিহ্যকে অনন্য উচ্চতায় নিচ্ছেন তরুণ কৃষিবিদ তাসকিন নিরাপদ সড়ক নিশ্চিতকরণ ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে জামালপুরে নিরাপদ সড়ক আন্দোলনের মতবিনিময় আলোর দিশার যাকাত বিষয়ক সেমিনার উদ্দেশ্য পূরণে সম্মিলিতভাবে যাকাত দেওয়া জরুরি

আত্মার সাত দরজার সন্ধানে

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ২০০ বার পড়া হয়েছে

 

প্রদীপ চন্দ্র মম

বুকে একদিন আলো পড়েছিল—
যেন কোনো পুরোনো নদী ফিরে আসে মাটির ভেতর দিয়ে।
কল্বে তখন এক নাম ধ্বনিত হলো নিঃশব্দে—
“আল্লাহ…”
মালাকুতের হাওয়ায় দুলল এক অদেখা গাছের পাতা,
আমি বুঝলাম— আদম এখনো মাটির গন্ধে জেগে আছেন।

ডান স্তনের নিচে তখন আগুনের মতো ঠান্ডা এক আলো—
ইব্রাহিমের আকাশের মতো উঁচু কুদরত সেখানে ঝুলে থাকে।
জাবারুতের সেই দিগন্তে আমি দেখি—
নূহের নৌকা ভেসে চলে আমার শিরায়,
আর আমি তার যাত্রী হয়ে ডুবে যাই ধৈর্যের জলে।

বাম দিকের অন্তরতলে মূসার কণ্ঠ—
শুনতে পাই যেন বজ্রপাত নয়, প্রার্থনা।
খিজিরের চোখে নিঃশব্দ নদী বয়ে চলে;
সির লতিফা খুলে গেলে আমার দোয়া আর আমার নয়—
সে পৌঁছে যায় কোনো দূরতম আকাশে,
যেখানে শুধু “হও” উচ্চারণে পৃথিবী কেঁপে ওঠে।

ডান দিকের বাতাসে ঈসার নিঃশ্বাস—
গাছেরা হঠাৎ সবুজ হয়ে ওঠে।
মৃত ভাবনার চোখে আলো জ্বলে,
লাহুতের রহস্যে আমি দেখি—
মৃত্যুরও এক ধরণের জন্ম আছে।

বুকের মাঝখানে তখন নূর-ই-মুহাম্মদী—
জান্নাতুল ফেরদাউসের মতো শান্ত,
তবু গভীর নীল সাগরের মতো বিস্তৃত।
আমি তাঁর প্রেমে হারিয়ে যাই, নিজেকে খুঁজে পাই না—
শুধু জোছনায় দেখি, আমি ভেসে আছি তাঁর রহমতের ঢেউয়ে।

কপালে উঠে আসে এক অনন্ত আকাশ—
আরশের নীচে কোনো নাম নেই তখন,
শুধু আলো, শুধু দিদার।
আন্না লতিফা খুলে গেলে আমি আর আমি থাকি না—
আমি তখন সেই নূরের অংশ, যার শুরু নেই, শেষও নেই।

নফস তখন থেমে যায়—
আগে সে ছিল কুকুর, ঘোড়া, ছাগল;
এখন সে মানুষ—
নরম চোখে তাকিয়ে বলে—
“ফিরে এসো, প্রশান্ত আত্মা, তোমার রব প্রতীক্ষায়।”

তারপর সবকিছু শান্ত হয়—
আকাশের রঙ মাটিতে গলে যায়,
আমার ভেতরের সাত দরজা নিঃশব্দে খুলে যায়—
আর আমি শুনি— জীবনের মতো গভীর এক ধ্বনি,
যা বলে—
ইলাহী প্রেমই চিরন্তন— বাকি সব, সন্ধ্যার ছায়া।

২৮/১০/২০২৫ খ্রিঃ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট