1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
হাঁপানিয়া সীমান্তে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিল আটক রায়গঞ্জে বসতঘর আগুনে ভস্মীভূত ৬ লক্ষ টাকার ক্ষতি ডোমারে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন: সন্তোষী মুড়ি মিলকে ১ লাখ টাকা জরিমানা রাজশাহীতে র‍্যাবের অভিযানে ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার নরসিংদীর শিবপুরে প্রাইভেট কার গাড়িতে মুভির বাংলা টিভির সাংবাদিক স্টিকার লাগিয়ে গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক তিন গরু চোর ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না দুর্গাপুরে সাজাপ্রাপ্ত আসামি জিল্লুর গ্রেফতার ​সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত  বিরোদের জেরে  প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ গোদাগাড়ীতে পেঁয়াজ বীজে নীরব বিপ্লব তিন দশকের পারিবারিক ঐতিহ্যকে অনন্য উচ্চতায় নিচ্ছেন তরুণ কৃষিবিদ তাসকিন নিরাপদ সড়ক নিশ্চিতকরণ ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে জামালপুরে নিরাপদ সড়ক আন্দোলনের মতবিনিময় আলোর দিশার যাকাত বিষয়ক সেমিনার উদ্দেশ্য পূরণে সম্মিলিতভাবে যাকাত দেওয়া জরুরি

এন আই এ্যাক্ট-এর ১৩৮ ধারায় মামলা প্রতারক ফকির বাসফোরকে খুঁজছে আইন শৃঙ্খলা বাহিনী

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ৫৬ বার পড়া হয়েছে

কামরুল হাসান:

জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলাধীন পাদতলা নিবাসী কালিয়া বাসফোরের ছেলে ফকির বাসফোর (৪৩)-এর বিরুদ্ধে সদর কোর্টে অর্থ হাওলাদ সংক্রান্ত চেক ডিজঅনার মামলা হয়। এ ঘটনায় এন আই এ্যাক্ট-এর ১৩৮ ধারা মতে বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করে। ওয়ারেন্টভুক্ত আসামী প্রতারক ফকির বাসফোর বর্তমানে পলাতক রয়েছে। তাই আইন শৃঙ্খলা বাহিনী তাকে খুঁজছে।
মামলা সূত্রে জানা যায়, জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলাধীন পাদতলা নিবাসী কালিয়া বাসফোরের ছেলে ফকির বাসফোর (৪৩) বিগত ২০২১ সালের ৪ জানুয়ারী একই জেলার সদর উপজেলাধীন দিগপাইত ইউনিয়নের দিগপাইত নিবাসী নারায়ন চন্দ্র বিশ^াসের ছেলে মুকুল চন্দ্র বিশ^াসের নিকট হতে ব্যবসার জন্য ৩ (তিন) লাখ টাকা হাওলাদ নেয়। সদর উপজেলাধীন দিগপাইত ইউনিয়নের দিগপাইত নিবাসী সন্তোষের ছেলে নয়নের মাধ্যমে উল্লেখিত অঙ্কের টাকা নেয়। অবশ্য সে সময় স¦াক্ষীদের মোকাবেলায় একশত পঞ্চাশ টাকা ননজুডিশিয়াল স্ট্যাম্পে নাম দস্তখতও করে। কিন্তু সময় মত ওই টাকা ফেরত দিতে না পারায় ২০২৩ সালের ৯ অক্টোবর চেক প্রদান করে। যাতে সোনালী ব্যাংক লি:, মেডিকেল রোড, জামালপুর শাখার হিসাব নং ২৬১৪৬০১০০৩০০১ উপর ইস্যুকৃত গদ/১০ নং ১৬৮৩৮৭৬ পাতায় ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকাসহ ভিকটিমের নাম উল্লেখ আছে। কিন্তু ২০২৩ সালের ১৪ নবেম্বর চেকটি ডিজঅনার হয়। ওই দিনই ফকির বাসফোরের সাথে যোগাযোগ করলে সে অর্থ গ্রহনের বিষয়টি অস্বীকার করে। তাই ভিকটিম ২০২৪ সালের ১০ জানুয়ারী প্রতারক ফকির বাসফোরের নামে লিগ্যাল নোটিশ প্রেরন করে। এতে সে কোন প্রকার সাড়া না দেয়ায় ১৯/০২/২০২৪ তারিখে সদর কোর্টে অর্থ হাওলাদ সংক্রান্ত চেক ডিজঅনার মামলা হয়। এ ঘটনায় এন আই এ্যাক্ট-এর ১৩৮ ধারা মতে বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করে। ওয়ারেন্টভুক্ত আসামী প্রতারক ফকির বাসফোর বর্তমানে পলাতক রয়েছে। উল্লেখ্য, প্রতারক ফকির বাসফোর বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন লোকের কাছ থেকে নানা কারনে লাখ লাখ টাকা নিয়ে ঘন ঘন ঠিকানা বদলায়ে আত্ম গোপনে থাকে। তাই আইন শৃঙ্খলা বাহিনী তাকে খুঁজছে।

কামরুল হাসান
০১৯১৪-৭৩৫৮৪২

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট