1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে র‍্যাবের অভিযানে ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার নরসিংদীর শিবপুরে প্রাইভেট কার গাড়িতে মুভির বাংলা টিভির সাংবাদিক স্টিকার লাগিয়ে গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক তিন গরু চোর ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না দুর্গাপুরে সাজাপ্রাপ্ত আসামি জিল্লুর গ্রেফতার ​সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত  বিরোদের জেরে  প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ গোদাগাড়ীতে পেঁয়াজ বীজে নীরব বিপ্লব তিন দশকের পারিবারিক ঐতিহ্যকে অনন্য উচ্চতায় নিচ্ছেন তরুণ কৃষিবিদ তাসকিন নিরাপদ সড়ক নিশ্চিতকরণ ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে জামালপুরে নিরাপদ সড়ক আন্দোলনের মতবিনিময় আলোর দিশার যাকাত বিষয়ক সেমিনার উদ্দেশ্য পূরণে সম্মিলিতভাবে যাকাত দেওয়া জরুরি মাটির ঘর : গ্রাম বাংলার ঐতিহ্য পোরশায় মোস্তাফিজুর রহমান এমপির নির্বাচন পরবর্তী গণসংযোগ পোরশায় নারী কৃষকের রোপিত বোরো ধান কীটনাশক দিয়ে বিনষ্ট আইনগত ব্যবস্থার জন্য ইউএনও কাছে আবেদন

বিবেকের বিপ্লব

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ২২৬ বার পড়া হয়েছে

 

প্রদীপ চন্দ্র মম

যে আগুন একদিন হ্যানয়ের অরণ্যে জেগে উঠেছিল—
তার শিখা ছড়িয়ে পড়েছিল হাভানার গলিতেও,
যেখানে চে দাঁড়িয়ে বলেছিলেন,
“বিপ্লব মানে প্রেম, আর প্রেম মানে ত্যাগ।”

সে প্রেম কোনো বিলাস নয়,
রাজপ্রাসাদের রেশম-বিছানায় নয় তার আশ্রয়;
সে লুকিয়ে থাকে ধূলিমাখা পায়ের নিচে,
ক্ষুধার্ত চোখের গভীরে,
রক্তরাঙা মাটির গন্ধে।

লেলিন একদিন লিখেছিলেন—
“বিপ্লবীর শক্তি জনগণের চেতনায়,”
না তেলের গন্ধে ভেজা হাতে,
না সোনার ঘড়িতে মাপা কপট হাসিতে।

ভিয়েতনামের পাহাড়ে,
জঙ্গলের পাতায় ঢাকা ঘুমে একদিন
জেনারেল জিয়াপ দেখেছিলেন মুক্ত আকাশের স্বপ্ন—
সেই স্বপ্নের প্রহরায় ছিল বিবেক,
বিলাস নয়।

বিপ্লব তখনই সত্য,
যখন নেতা থাকে ক্ষুধার পাশে,
যখন রুটি ভাগ হয়, সিগার নয়,
যখন নীতি হাঁটে সামনের সারিতে,
আর বিলাস সরে যায় পরাজিত সৈন্যের মতো নীরবে।

চে বলেছিলেন—
“ক্ষমতার লোভে জন্ম নেওয়া লড়াই শেষ হয় রক্তে নয়, লজ্জায়।”
আর লেলিন শিখিয়েছিলেন—
“জনগণকে ভুলে গেলে বিপ্লব মরে যায়, অহংকারের আগুনে পুড়ে ছাই হয়ে যায়।”

তাই আজও যারা নিজেদের বিপ্লবী বলে,
তাদের মনে রাখা উচিত—
বিপ্লব কখনও জন্মায় না প্রাসাদে,
সে জন্মায় কুঁড়েঘরে,
যেখানে শিশুর কান্না মিশে যায় শপথে—
“আমি বিক্রি হব না, আমি বদলাব না।”

একজন সত্য বিপ্লবী হয়তো ধনে গরিব,
কিন্তু বিবেকে ধনী;
সে-ই লেলিনের উত্তরসূরি,
সে-ই চে’র অবিনাশী ছায়া,
যে এখনো দাঁড়িয়ে আছে ইতিহাসের প্রান্তে,
মৃদু স্বরে বলে যায়—
“বিপ্লব ও বিলাস এক পথে চলে না।”

২৩/১০/২০২৫ খ্রিঃ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট