1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে মিলল অভিনব মাদক কারবারির খোঁজ জুতা ও শার্টের কলারে ১০৮ গ্রাম হেরোইনসহ র‍্যাবের জালে গ্রেফতার ১ শ্রীমঙ্গলে আব্দুল খালেকের উদ্যোগে ইফতার মাহফিল—দোয়া কামনায় মিলিত সর্বস্তরের মানুষ ঈদ : তাই ঈদি চাই! ফজা পাগলার আর্তনাদ বকশীগঞ্জে রশিদের ছদ্মবেশে চাঁদাবাজি : সড়কে ‘টোল’ নয়, দখল—প্রতিবাদে হামলা; নীরবতায় প্রশ্নের মুখে প্রশাসন রাজশাহীতে র‍্যাবের ঝটিকা অভিযানে ১০০ গ্রাম হেরোইনসহ চিহ্নিত মাদক কারবারি ১ হাতেনাতে গ্রেফতার নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) কর্তৃক চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিল আটক দরিদ্র বিমোচনে ‘সেবার আলো’র অনন্য দৃষ্টান্ত: জাফর খানকে অটোভ্যান প্রদান নরসিংদীর ব্রাহ্মন্দী কে,কে,এম সরকারি উচ্চ বিদ্যালয় ৯৫ ব্যাচ এর ইফতার পার্টি অনুষ্ঠিত

টঙ্গীর মৈত্রী শিল্পে প্রতিবন্ধী শ্রমিকদের কর্মবিরতি ও মানববন্ধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ২৪৫ বার পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার :

টঙ্গীতে শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট মৈত্রী শিল্পের নির্বাহী পরিচালক কাজী মাহবুবুর রহমানের অপসারণের দাবীতে অনির্দিষ্টকালের কর্মবিরতি ও মানববন্ধন করেছে প্রতিষ্ঠানটির শ্রমিক কর্মচারীরা।

সোমবার (২০ অক্টোবর) সকাল থেকে এই কর্মবিরতি শুরু করেন শ্রমিকরা। এসময় মৈত্রী শিল্পের প্রধান ফটকে উত্তেজিত শ্রমিক-কর্মচারিরা এক মানববন্ধনে মিলিত হন।

মানববন্ধনে বক্তব্য দেন মৈত্রী শিল্পের কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমান, মোহাম্মদ অশিউর রহমান, রিয়াজ উদ্দিন, আসাদুল হক, কাইয়ুম হোসেন খান, কামরুন নাহার শান্তা, ফারজানা আক্তার দীপ্তি, তানজিলা চৌধুরী, রোমানা আলম প্রমুখ।

এসময় বক্তারা বলেন, মৈত্রী শিল্পে আমরা দীর্ঘদিন যাব সম্মানের সাথে চাকরি করে আসছি। বর্তমান শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট, মৈত্রী শিল্পের নির্বাহী পরিচালক কাজী মাহবুব উর রহমান যোগদানের পর থেকে যাকে তাকে শোকজ, দুর্ব্যবহার, মানসিক নির্যাতন, নারী কর্মচারী ও শ্রমিকদের কুপ্রস্তাব দিয়ে আসছেন। তার কথায় সায় না দিলে ঠুনকো অযুহাতে বদলি করে দিচ্ছেন। তার অত্যাচারে অতিষ্ট হয়ে তাকে অনতিবিলম্বে অপসারণের দাবিতে আমরা অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন ও মানববন্ধন করছি। লম্পট ও নারী লোভী নির্বাহী পরিচালককে অপসারণ করা না হলে আমরা কাজে যোগদান করব না।

এব্যাপারে শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট, মৈত্রী শিল্পের নির্বাহী পরিচালক কাজী মাহবুবুর রহমানের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
মুঠোফোনে কল করলেও তিনি সারা দেননি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট