1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় পতাকা : অসম্মানিত অবমানিত আর অবহেলিত হচ্ছে অহরহ গোদাগাড়ীতে অসহায় প্রতিবন্ধী বিধবার জমি দখলের চেষ্টা ও নির্যাতনের অভিযোগ প্রতিকারহীন ভুক্তভোগী রাজশাহীতে নিখোঁজ ২ মাদ্রাসা ছাত্রকে উদ্ধার করল র‍্যাব-১ ও র‍্যাব-৫ হাঁপানিয়া সীমান্তে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিল আটক রায়গঞ্জে বসতঘর আগুনে ভস্মীভূত ৬ লক্ষ টাকার ক্ষতি ডোমারে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন: সন্তোষী মুড়ি মিলকে ১ লাখ টাকা জরিমানা রাজশাহীতে র‍্যাবের অভিযানে ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার নরসিংদীর শিবপুরে প্রাইভেট কার গাড়িতে মুভির বাংলা টিভির সাংবাদিক স্টিকার লাগিয়ে গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক তিন গরু চোর ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না দুর্গাপুরে সাজাপ্রাপ্ত আসামি জিল্লুর গ্রেফতার ​সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত  বিরোদের জেরে  প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

অভিযোগের ভারে নত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ৮৭ বার পড়া হয়েছে

 

প্রদীপ চন্দ্র মম

রাস্তায় দাঁড়িয়ে সে—
বৃষ্টি ঝরছে টুপটাপ,
কাঁধে ভিজে যায় ইউনিফর্ম,
তবু চোখে টহলের আলো জ্বলে নিত্যরাত।

কেউ তাকায় না তার দিকে—
যে শহরটাকে রাখে জেগে নিরাপদ,
সেই শহরই তাকে ডাকে কেবল
“অভিযুক্ত” নামে অবিরত।

ঢাকার মোড়ে, বন্দরের কোণে,
রাজশাহীর পথে, সিলেটের বাতাসে—
যে মুখগুলো মুখোশ পরে মিশে যায় ভিড়ে,
তাদের ছায়া তাড়া করে সে দিনরাতের মেলায়।

কিন্তু ছায়ার মতোই অদৃশ্য তার শ্রম,
তার ক্লান্তি হারায় জনতার কোলাহলে—
শিশুটি কাঁদে ঘরের ভেতর,
বাবা ফেরেনি ঈদের রাতে—
কারণ রাস্তায় ছিল মিছিল,
দায়িত্ব জ্বলেছে বুকের ভেতর আগুন হয়ে।

মায়ের ফোনে বারবার কাঁপে নীরবতা…
“বাবা, তুমি কবে ফিরবে?”
উত্তরে আসে শুধু সাইরেনের হাহাকার,
রাতভর নিদ্রাহীন প্রহর।

পুলিশও মানুষ—
তারও ক্ষত আছে, তারও ভয়,
যে আহত হয় দায়িত্বে,
তার খবর ছাপা হয় না প্রথম পাতায়—
কারণ, সেই খবর বিক্রি হয় না সময়ের বাজারে।

রাজনীতি ঘিরে ধরে তার ইউনিফর্ম,
ক্ষমতার দাবায় সে শুধু ঘুটি;
কখনও অন্যায়ের শিকার,
তবু অন্যায়ের দায় তার কাঁধে গুটি গুটি।

তবু সকালে আবার সে বের হয়—
রাস্তা পাহারা দিতে,
মানুষের মুখে শান্তির ছায়া রাখতে।
চায় না সে প্রশংসা,
চায় শুধু—
একটু বোঝাপড়া,
একটু শ্রদ্ধা,
একটু মানবিক দৃষ্টি।

যে সমাজ বোঝে না প্রহরীর ক্লান্তি,
তার শান্তি কেবল মুখোশান্তি।
তবু পুলিশ দাঁড়িয়ে থাকে নীরবে—
অভিযোগের ভারে নত, তবু অবিচল প্রহরী সে রবে।

১৯/১০/২০২৫ খ্রিঃ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট