1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে র‍্যাবের অভিযানে ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার নরসিংদীর শিবপুরে প্রাইভেট কার গাড়িতে মুভির বাংলা টিভির সাংবাদিক স্টিকার লাগিয়ে গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক তিন গরু চোর ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না দুর্গাপুরে সাজাপ্রাপ্ত আসামি জিল্লুর গ্রেফতার ​সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত  বিরোদের জেরে  প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ গোদাগাড়ীতে পেঁয়াজ বীজে নীরব বিপ্লব তিন দশকের পারিবারিক ঐতিহ্যকে অনন্য উচ্চতায় নিচ্ছেন তরুণ কৃষিবিদ তাসকিন নিরাপদ সড়ক নিশ্চিতকরণ ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে জামালপুরে নিরাপদ সড়ক আন্দোলনের মতবিনিময় আলোর দিশার যাকাত বিষয়ক সেমিনার উদ্দেশ্য পূরণে সম্মিলিতভাবে যাকাত দেওয়া জরুরি মাটির ঘর : গ্রাম বাংলার ঐতিহ্য পোরশায় মোস্তাফিজুর রহমান এমপির নির্বাচন পরবর্তী গণসংযোগ পোরশায় নারী কৃষকের রোপিত বোরো ধান কীটনাশক দিয়ে বিনষ্ট আইনগত ব্যবস্থার জন্য ইউএনও কাছে আবেদন

ডোমারে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ২১৮ বার পড়া হয়েছে

রিমন চৌধুরী,নীলফামারী প্রতিনিধি:“

সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দূর্যোগ” প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডোমারে পালিত হয়েছে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস।
সোমবার (১৩অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও পল্লীশ্রী’র সহযোগীতায় ডোমার দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের বাস্তবায়নে র‌্যালি, মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ চত্বরে ফায়ার সার্ভিসের উদ্যোগে দূর্যোগ মোকাবিলায় করণীয় বিষয়ে প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে অগ্নিনির্বাপক বিভিন্ন সরঞ্জাম প্রদর্শন ও আগুন নেভানোর কৌশল প্রদর্শন করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বীর সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জিয়াউর রহমানের সঞ্চলনায় উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মো. রেজাউল করিম, ডোমার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মমতাজুল ইসলাম, ডোমার প্রেসক্লাবের সভাপতি মো. মোজাফফর আলীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা দূর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও সচেতনতার গুরুত্ব তুলে ধরে বলেন, সঠিক পূর্বাভাস ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে প্রাণহানি এবং ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব। তারা ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট