1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে নিখোঁজ ২ মাদ্রাসা ছাত্রকে উদ্ধার করল র‍্যাব-১ ও র‍্যাব-৫ হাঁপানিয়া সীমান্তে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিল আটক রায়গঞ্জে বসতঘর আগুনে ভস্মীভূত ৬ লক্ষ টাকার ক্ষতি ডোমারে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন: সন্তোষী মুড়ি মিলকে ১ লাখ টাকা জরিমানা রাজশাহীতে র‍্যাবের অভিযানে ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার নরসিংদীর শিবপুরে প্রাইভেট কার গাড়িতে মুভির বাংলা টিভির সাংবাদিক স্টিকার লাগিয়ে গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক তিন গরু চোর ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না দুর্গাপুরে সাজাপ্রাপ্ত আসামি জিল্লুর গ্রেফতার ​সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত  বিরোদের জেরে  প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ গোদাগাড়ীতে পেঁয়াজ বীজে নীরব বিপ্লব তিন দশকের পারিবারিক ঐতিহ্যকে অনন্য উচ্চতায় নিচ্ছেন তরুণ কৃষিবিদ তাসকিন নিরাপদ সড়ক নিশ্চিতকরণ ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে জামালপুরে নিরাপদ সড়ক আন্দোলনের মতবিনিময়

সবাই নেতা : কর্মী কই? প্রয়োজন আরেক জন গেদু চাচার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬১ বার পড়া হয়েছে

কামরুল হাসান: ‘

গেদু চাচা’ ছদ্ম নামে একজন বাঙালি লেখক ছিলেন। ছিলেন লেখলাম এ কারনে যে, দীর্ঘ দিন হলো তিনি লেখা-লেখি থেকে অনুপস্থিত। তিনি আছেন কি নেই, এ নিয়ে একটু খটকা তো আছেই। নব্বইয়ের দশকের শুরুর দিকে তিনি একটি জাতীয় দৈনিক পত্রিকায় ‘গেদু চাচার খোলা চিঠি’ নামে নিয়মিত উপদেশমূলক লেখা শুরু করেন। মূলত: সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকারের নানা বিষয়ের ভুল-ত্রæটির খুঁটি-নাটি দিকগুলো তুলে ধরতেন। একই লেখাতে সে সব বিষয়ে করনীয় সম্বন্ধে সঠিক দিক নির্দেশনাও দিতেন। তার এ ধারাবাহিক লেখা চলেও অনেক দিন। তার প্রকৃত নাম খন্দকার মোজাম্মেল হক। নিবাস কুমিল্লায়। এখন সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার দল ক্ষমতায় নেই। এটা ঠিক। তবে মাঠে ময়দানে দলটির হয়ে বা পক্ষে অগণিত নেতার সয়লাব বটে! বলতে গেলে নেতার অভাব নেই। কেউ আর কর্মীর খাতায় বা তালিকায় থাকতে চায় না। ২০২৪-এর ৫ আগস্ট পরবর্তী সময় থেকে তাদেরই জয় জয়কার। যেমন- ‘আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে।’ অন্যভাবে বলতে হয়-‘আহা কি আনন্দ আকাশে বাতাসে।’ বিভিন্ন জাতের নেতার ভিড়ে বর্তমানে কর্মী খুঁজে পাওয়াটাই মুশকিল। অর্থাৎ বর্তমান রাজনৈতিক বাজারে প্রকৃত বা আদর্শ কর্মীর খুবই অভাব। মানি নেতার সংখ্যা যতটা বেশি হবে, দলের কাজের গতিও ততটা বাড়বে। কিন্তু এ সব নেতারা কি ধরনের কাজ-বাজ করে চলছে-ইতোমধ্যেই উপরের নেতারা তা হাড়ে হাড়ে উপলব্দি করছেন। যা নিয়ে মাঝে মধ্যেই তারা বিভিন্ন মাধ্যমে জানান দিচ্ছেন। তবুও যেন তেমন কিছু হচ্ছেনা। তাই এ মূহুর্তে আরেক জন গেদু চাচার বড়ই প্রয়োজন।
(লেখক: কামরুল হাসান-০১৯১৪-৭৩৫৮৪২# সাংবাদিক, সংগঠক, মানবাধিকার কর্মী, ফিচার ও কলাম লেখক এবং সাবেক শিক্ষক ও এনজিও কর্মকর্তা)।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট