1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম :
রায়গঞ্জে বসতঘর আগুনে ভস্মীভূত ৬ লক্ষ টাকার ক্ষতি ডোমারে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন: সন্তোষী মুড়ি মিলকে ১ লাখ টাকা জরিমানা রাজশাহীতে র‍্যাবের অভিযানে ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার নরসিংদীর শিবপুরে প্রাইভেট কার গাড়িতে মুভির বাংলা টিভির সাংবাদিক স্টিকার লাগিয়ে গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক তিন গরু চোর ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না দুর্গাপুরে সাজাপ্রাপ্ত আসামি জিল্লুর গ্রেফতার ​সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত  বিরোদের জেরে  প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ গোদাগাড়ীতে পেঁয়াজ বীজে নীরব বিপ্লব তিন দশকের পারিবারিক ঐতিহ্যকে অনন্য উচ্চতায় নিচ্ছেন তরুণ কৃষিবিদ তাসকিন নিরাপদ সড়ক নিশ্চিতকরণ ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে জামালপুরে নিরাপদ সড়ক আন্দোলনের মতবিনিময় আলোর দিশার যাকাত বিষয়ক সেমিনার উদ্দেশ্য পূরণে সম্মিলিতভাবে যাকাত দেওয়া জরুরি মাটির ঘর : গ্রাম বাংলার ঐতিহ্য

আত্মত্যাগের শপথ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৫২ বার পড়া হয়েছে

 

প্রদীপ চন্দ্র মম

না, আমি বিখ্যাত নই—
আমার নামে শিরোনাম ওঠে না পত্রিকায়,
কোনো টকশো মঞ্চে আমন্ত্রণ আসে না,
বিশেষজ্ঞের আসনে বসার যোগ্যতাও নেই।

তবু নির্বাচন এলেই
দরজায় কড়া নাড়ে সব পরিচিত অচেনা মুখ,
প্রার্থীরা মাথা নত করে বলে—
আপনার এক ভোটের মূল্য অপরিসীম!

সেই মুহূর্তেই
আমি আর বড় কোনো নেতা সমান হয়ে যাই,
আমার আঙুলের নীল দাগে
মাপা হয় দেশের ভবিষ্যৎ।

আমি জানি—
একাত্তরের রক্ত, অশ্রু, হাহাকার
আমাদের বুকের ভেতর পাথর হয়ে আছে।
ত্রিশ লক্ষ শহীদের আত্মত্যাগের শপথ,
দুই লক্ষ মা-বোনের ক্ষত,
অগণিত মানুষের দুঃখ—
এসব কোনোদিন ভোলা যাবে না।

আমার ভোটের কাগজে তাই
শুধু প্রতিশ্রুতির ছাপ নয়,
থাকে শহীদের রক্তের দাগ,
থাকে স্বাধীনতার সুবর্ণ আলো।

আমি সাধারণ মানুষ,
কিন্তু আমার ভোট—
আমার ছোট্ট অধিকার—
হোক মুক্তিযুদ্ধের স্বপ্নের প্রহরী,
হোক সত্য ও ন্যায়ের চিরন্তন জয়গান।

১৭/০৯/২০২৫ খ্রিঃ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট