1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে নিখোঁজ ২ মাদ্রাসা ছাত্রকে উদ্ধার করল র‍্যাব-১ ও র‍্যাব-৫ হাঁপানিয়া সীমান্তে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিল আটক রায়গঞ্জে বসতঘর আগুনে ভস্মীভূত ৬ লক্ষ টাকার ক্ষতি ডোমারে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন: সন্তোষী মুড়ি মিলকে ১ লাখ টাকা জরিমানা রাজশাহীতে র‍্যাবের অভিযানে ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার নরসিংদীর শিবপুরে প্রাইভেট কার গাড়িতে মুভির বাংলা টিভির সাংবাদিক স্টিকার লাগিয়ে গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক তিন গরু চোর ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না দুর্গাপুরে সাজাপ্রাপ্ত আসামি জিল্লুর গ্রেফতার ​সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত  বিরোদের জেরে  প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ গোদাগাড়ীতে পেঁয়াজ বীজে নীরব বিপ্লব তিন দশকের পারিবারিক ঐতিহ্যকে অনন্য উচ্চতায় নিচ্ছেন তরুণ কৃষিবিদ তাসকিন নিরাপদ সড়ক নিশ্চিতকরণ ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে জামালপুরে নিরাপদ সড়ক আন্দোলনের মতবিনিময়

রাজধানীতে আইসিবি ও সিটি ব্রোকারেজের মধ্যে ঋন চুক্তি স্বাক্ষর

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২৯ বার পড়া হয়েছে

 

মাহবুবুর রহমান জিলানী, স্টাফ রিপোর্টার :

ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) কর্তৃক পুঁজিবাজার সহায়তার নিমিতে আবর্তনশীল ভিত্তিতে পুনঃবিনিয়োগ যোগ্য “পুঁজিবাজারে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের সহায়তা তহবিল” হতে ঋণ প্রদানের জন্য সিটি ব্রোকারেজ লিমিটেড এর অনুকূলে শর্তাবলী পরিপালন সাপেক্ষে ২৫ কোটি টাকা ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়।

রাজধানীর মঙ্গলবার ( ১৬ সেপ্টেম্বর) ইনভেষ্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এর বোর্ড রুমে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তিতে স্বাক্ষর করেন আইসিবি এর পক্ষে আইসিবির ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ ও সিটি ব্রোকারেজ এর পক্ষে সিটি ব্রোকারেজ লিমিটেডের এমডি এবং সিইও এম. আফফান ইউছুফ এবং সিটি ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিএফও এবং সিটি ব্রোকারেজ লিমিটেডের পরিচালকমোহাম্মদ মাহবুবুর রহমান।

অনুষ্ঠানে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) পক্ষে উপস্থিত ছিলেন আইসিবির উপ-ব্যবস্থাপনা পরিচালকমোঃ নূরুল হুদা, মহাব্যবস্থাপক মো. হাবীব উল্লাহ, উপ-মহাব্যবস্থাপক বাবুল চন্দ্র দেবনাথ, উপ-মহাব্যবস্থাপক তোরাব আহমদ খান চৌধুরী।

সিটি ব্রোকারেজ লিমিটেড এর পক্ষে উপস্থিত ছিলেন সিটি ব্রোকারেজ লিমিটেডের ভিপি এবং হেড অব করর্পোরেট মোঃ সাইফুল ইসলাম মাসুম, সিএফও আরাফাত শমশের আলী।

চুক্তি অনুযায়ী, সিটি ব্রোকারেজ লিমিটেড আইসিবি থেকে বিনিয়োগ কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে বিশেষ ঋণ সুবিধা গ্রহণ করবে। এর মাধ্যমে মূলধন বাজারে তারল্য বৃদ্ধি, বিনিয়োগকারীদের সেবা সম্প্রসারণ এবং আর্থিক খাতে পারস্পরিক সহযোগিতা জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

এছাড়া উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে এ সহযোগিতা চুক্তিকে মূলধন বাজারের জন্য ইতিবাচক পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট