1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় পতাকা : অসম্মানিত অবমানিত আর অবহেলিত হচ্ছে অহরহ গোদাগাড়ীতে অসহায় প্রতিবন্ধী বিধবার জমি দখলের চেষ্টা ও নির্যাতনের অভিযোগ প্রতিকারহীন ভুক্তভোগী রাজশাহীতে নিখোঁজ ২ মাদ্রাসা ছাত্রকে উদ্ধার করল র‍্যাব-১ ও র‍্যাব-৫ হাঁপানিয়া সীমান্তে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিল আটক রায়গঞ্জে বসতঘর আগুনে ভস্মীভূত ৬ লক্ষ টাকার ক্ষতি ডোমারে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন: সন্তোষী মুড়ি মিলকে ১ লাখ টাকা জরিমানা রাজশাহীতে র‍্যাবের অভিযানে ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার নরসিংদীর শিবপুরে প্রাইভেট কার গাড়িতে মুভির বাংলা টিভির সাংবাদিক স্টিকার লাগিয়ে গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক তিন গরু চোর ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না দুর্গাপুরে সাজাপ্রাপ্ত আসামি জিল্লুর গ্রেফতার ​সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত  বিরোদের জেরে  প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

ডোমারে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩১০ বার পড়া হয়েছে

 

রিমন চৌধুরী,নীলফামারী প্রতিনিধি:
 
বিএনপির সাবেক সভাপতি ও নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেছেন, “জামায়াতে ইসলামী এই সরকারের খুব আপন। সরকারের নিজস্ব কোনো শক্তি নেই, তাদের ভরসা মাত্র ২০ জন উপদেষ্টা। তারা ভেবেছিল বিএনপির বিকল্প শক্তি গড়ে তুলবে।”

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে ডোমার উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে ডোমার বাটার মোড়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
 
শাহরিন ইসলাম চৌধুরী তুহিন আরও বলেন, “সরকার মনে করছে যেহেতু আওয়ামী লীগ নেই, বিএনপিকে ফাঁকা মাঠে ছেড়ে দিলে বিএনপি জিতে যাবে। কিন্তু নির্বাচন ছাড়া কোনো ভোটতন্ত্র নেই। গত ১৬ বছর ফ্যাসিস্টরা নির্বাচন ছাড়া দেশ চালিয়েছে। অন্যান্য দলগুলো এখন নানা অজুহাত দেখিয়ে পিআর পদ্ধতির কথা বলে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার পায়তারা করছে। বিএনপি পায়তারা বোঝে না, বিএনপি কেবল গণতান্ত্রিক পথে নির্বাচন চায়।”
তিনি আরও বলেন, “জামায়াতে ইসলামী বুঝে গেছে, সুষ্ঠু নির্বাচন হলে তারা ১৫-১৬টির বেশি আসন পাবে না। আর জাতীয় পার্টির উদ্দেশ্যে বলতে চাই, ওদের ভবিষ্যৎ কী হবে তা শুধু আল্লাহই জানেন। ৪-৫টি আসনও পাবে কিনা সন্দেহ। সবাই মিলে একসাথে দল করলেও জিততে পারবে না।”

উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ রেয়াজুল ইসলাম কালু এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আখতারুজ্জামান সুমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার পৌর বিএনপির সভাপতি মোঃ আনিছুর রহমান আনু, সাধারণ সম্পাদক মোঃ মোজাফ্ফর আলীসহ দলীয় অন্যান্য নেতৃবৃন্দ। আলোচনা শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট