1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম :
রায়গঞ্জে বসতঘর আগুনে ভস্মীভূত ৬ লক্ষ টাকার ক্ষতি ডোমারে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন: সন্তোষী মুড়ি মিলকে ১ লাখ টাকা জরিমানা রাজশাহীতে র‍্যাবের অভিযানে ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার নরসিংদীর শিবপুরে প্রাইভেট কার গাড়িতে মুভির বাংলা টিভির সাংবাদিক স্টিকার লাগিয়ে গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক তিন গরু চোর ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না দুর্গাপুরে সাজাপ্রাপ্ত আসামি জিল্লুর গ্রেফতার ​সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত  বিরোদের জেরে  প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ গোদাগাড়ীতে পেঁয়াজ বীজে নীরব বিপ্লব তিন দশকের পারিবারিক ঐতিহ্যকে অনন্য উচ্চতায় নিচ্ছেন তরুণ কৃষিবিদ তাসকিন নিরাপদ সড়ক নিশ্চিতকরণ ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে জামালপুরে নিরাপদ সড়ক আন্দোলনের মতবিনিময় আলোর দিশার যাকাত বিষয়ক সেমিনার উদ্দেশ্য পূরণে সম্মিলিতভাবে যাকাত দেওয়া জরুরি মাটির ঘর : গ্রাম বাংলার ঐতিহ্য

দাওয়াতে ইসলামী’র উদ্যোগে টঙ্গীতে বর্ণাঢ্য শোভাযাত্রায় ঈদে মিলাদুন্নবী উদযাপন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৫ বার পড়া হয়েছে

 

মাহবুবুর রহমান জিলানী, স্টাফ রিপোর্টার :

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ গাজীপুর জেলা শাখার উদ্যোগে শুক্রবার (২৯ আগস্ট) জুমার নামাজের পর টঙ্গীর মিলগেট মন্নু শাহী মসজিদ এলাকা থেকে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে টঙ্গী চেরাগআলী হয়ে নেদায়ে ইসলাম বেপারী বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে গিয়ে সমাপ্ত হয়। এতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় মুসল্লি ও সাধারণ মানুষ উচ্ছ্বাসের সঙ্গে অংশগ্রহণ করেন।

শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা নবী করীম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের (সা.) শানে দুরুদ, সালাত ও নাত শরীফ পাঠ করেন। পাশাপাশি দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাওয়াতে ইসলামী বাংলাদেশ ঢাকা বিভাগের সভাপতি জনাব মাহমুদুল হক। বিশেষ অতিথি ছিলেন গাজীপুর মহানগরের সভাপতি ফরিদুর ইসলাম এবং সহ-সভাপতি উজ্জল আখতারী। এছাড়াও গাজীপুর ও ঢাকা থেকে সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, সাংবাদিক ও ধর্মপ্রাণ মুসল্লিরা শোভাযাত্রা ও মোনাজাতে যোগ দেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন “প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) মানবতার মুক্তির দিশারী। তিনি এমন এক সময়ে পৃথিবীতে আগমন করেন, যখন মানব সমাজ অজ্ঞতা, কুসংস্কার ও অবিচারের অন্ধকারে নিমজ্জিত ছিল। তিনি শান্তি, ন্যায়, সাম্য, ভ্রাতৃত্ব ও মানবকল্যাণের আলো মানুষের মাঝে ছড়িয়ে দেন।”
তাঁরা আরও বলেন “আমরা যদি সত্যিকার অর্থে নবীজির প্রেম ও মোহাব্বতে তাঁর জীবনাদর্শ অনুসরণ করতে পারি, তবে পরিবার, সমাজ ও রাষ্ট্রে প্রকৃত শান্তি ও কল্যাণ প্রতিষ্ঠিত হবে। তাই মহানবীর আদর্শ ও শিক্ষা অনুসরণ করা প্রতিটি মুসলিমের দায়িত্ব।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট