1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে র‍্যাবের অভিযানে ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার নরসিংদীর শিবপুরে প্রাইভেট কার গাড়িতে মুভির বাংলা টিভির সাংবাদিক স্টিকার লাগিয়ে গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক তিন গরু চোর ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না দুর্গাপুরে সাজাপ্রাপ্ত আসামি জিল্লুর গ্রেফতার ​সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত  বিরোদের জেরে  প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ গোদাগাড়ীতে পেঁয়াজ বীজে নীরব বিপ্লব তিন দশকের পারিবারিক ঐতিহ্যকে অনন্য উচ্চতায় নিচ্ছেন তরুণ কৃষিবিদ তাসকিন নিরাপদ সড়ক নিশ্চিতকরণ ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে জামালপুরে নিরাপদ সড়ক আন্দোলনের মতবিনিময় আলোর দিশার যাকাত বিষয়ক সেমিনার উদ্দেশ্য পূরণে সম্মিলিতভাবে যাকাত দেওয়া জরুরি মাটির ঘর : গ্রাম বাংলার ঐতিহ্য পোরশায় মোস্তাফিজুর রহমান এমপির নির্বাচন পরবর্তী গণসংযোগ পোরশায় নারী কৃষকের রোপিত বোরো ধান কীটনাশক দিয়ে বিনষ্ট আইনগত ব্যবস্থার জন্য ইউএনও কাছে আবেদন

ডোমারে মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ১৪৮ বার পড়া হয়েছে

 

রিমন চৌধুরী,নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর ডোমার উপজেলার কেতকীবাড়ি ইউনিয়নের পাঙ্গা নদীতে মাছ ধরতে গিয়ে পানির স্রোতে ভেসে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। নিহত দুই শিশুর পরিবারে চলছে শোকের মাতম।

নিহত শিশুরা হলো,কেতকীবাড়ি তেলিপাড়া গ্রামের হানিফ সরকারের মেয়ে হুমায়রা (৭) এবং একই এলাকার তাহেরুল ইসলামের ছেলে তৌফিক হোসেন (৭)।

স্থানীয়রা জানান, শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে তিন শিশু মশারী নিয়ে পাঙ্গা নদীতে মাছ ধরতে যায়। এ সময় নদীতে নামলে হুমায়রা ও তৌফিক পানির স্রোতে ভেসে যায়। সঙ্গে থাকা আরেক শিশু সিয়াম ঘটনাটি বুঝতে পেরে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসে। পরে তাদের নদী থেকে উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।

কেতকীবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রশিদুল ইসলাম রোমান এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “তিন শিশু পরিবারের অজান্তে মশারী নিয়ে নদীতে মাছ ধরতে গিয়েছিল। দুঃখজনকভাবে হুমায়রা ও তৌফিক আর ফিরে আসেনি।”
অকালনপ্রয়াত দুটি শিশুর মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট