1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
তানোরে ব্যাটারিচালিত ভ্যানে মিলল গাঁজা: মাদকসহ এমদাদুল গ্রেপ্তার রাজশাহীতে মিলল অভিনব মাদক কারবারির খোঁজ জুতা ও শার্টের কলারে ১০৮ গ্রাম হেরোইনসহ র‍্যাবের জালে গ্রেফতার ১ শ্রীমঙ্গলে আব্দুল খালেকের উদ্যোগে ইফতার মাহফিল—দোয়া কামনায় মিলিত সর্বস্তরের মানুষ ঈদ : তাই ঈদি চাই! ফজা পাগলার আর্তনাদ বকশীগঞ্জে রশিদের ছদ্মবেশে চাঁদাবাজি : সড়কে ‘টোল’ নয়, দখল—প্রতিবাদে হামলা; নীরবতায় প্রশ্নের মুখে প্রশাসন রাজশাহীতে র‍্যাবের ঝটিকা অভিযানে ১০০ গ্রাম হেরোইনসহ চিহ্নিত মাদক কারবারি ১ হাতেনাতে গ্রেফতার নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) কর্তৃক চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিল আটক দরিদ্র বিমোচনে ‘সেবার আলো’র অনন্য দৃষ্টান্ত: জাফর খানকে অটোভ্যান প্রদান

ফরিদুল কবীর তালুকদার শামীম’কে পোগলদিঘা ইউনিয়নবাসীর গণসংবর্ধনা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ১৩৮ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক

সাম্প্রতিক জামালপুর জেলা বিএনপি’র সম্মেলনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হওয়ায় সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নবাসীর পক্ষ থেকে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বিকেলে বয়ড়া ইসরাইল আহম্মেদ উচ্চ বিদ্যালয় মাঠে পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সভাপতি মামুনুর রশীদ ফকিরের সভাপতিত্বে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনগণের উপস্থিতিতে ফরিদুল কবীর তালুকদার শামীম’কে বৃষ্টি উপেক্ষা করে গণসংবর্ধনা প্রদান করা হয়।

গণসংবর্ধনা অনুষ্ঠানে নবনির্বাচিত জেলা বিএনপি’র সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম প্রধান অতিথির ভাষণে কৃতজ্ঞতা স্বীকার করে বলেন- আপনারা ঐক্যবদ্ধ থাকলে আগামী নির্বাচনে বিএনপির বিজয় কোন অপশক্তিই আটকে রাখতে পারবে না। তিনি আরো বলেন- সাধারণ জনগণই হচ্ছে বিএনপির চালিকা শক্তি। জনগণ বিএনপিকে ভোট দিয়ে বিজয়ী করলে আগামীর বাংলাদেশটাকে সুখী-সুন্দর, ক্ষুধামুক্ত দেশ হিসেবে গড়ে তুলবো।

গণসংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সরিষাবাড়ী উপজেলা বিএনপি’র সভাপতি আজিম উদ্দিন, সহ-সভাপতি চান মিয়া চানু, মোহাম্মদ সুরুজ মিয়া, মনিরুজ্জামান মাসুম, সহ-সাংগঠনিক সম্পাদক রাশেদুজ্জামান লিটন ফকির প্রমুখ।
অনুষ্ঠানটি প্রাণবন্তভাবে সঞ্চালন করেন- পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রন্জু।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট