1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম :
রায়গঞ্জে বসতঘর আগুনে ভস্মীভূত ৬ লক্ষ টাকার ক্ষতি ডোমারে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন: সন্তোষী মুড়ি মিলকে ১ লাখ টাকা জরিমানা রাজশাহীতে র‍্যাবের অভিযানে ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার নরসিংদীর শিবপুরে প্রাইভেট কার গাড়িতে মুভির বাংলা টিভির সাংবাদিক স্টিকার লাগিয়ে গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক তিন গরু চোর ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না দুর্গাপুরে সাজাপ্রাপ্ত আসামি জিল্লুর গ্রেফতার ​সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত  বিরোদের জেরে  প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ গোদাগাড়ীতে পেঁয়াজ বীজে নীরব বিপ্লব তিন দশকের পারিবারিক ঐতিহ্যকে অনন্য উচ্চতায় নিচ্ছেন তরুণ কৃষিবিদ তাসকিন নিরাপদ সড়ক নিশ্চিতকরণ ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে জামালপুরে নিরাপদ সড়ক আন্দোলনের মতবিনিময় আলোর দিশার যাকাত বিষয়ক সেমিনার উদ্দেশ্য পূরণে সম্মিলিতভাবে যাকাত দেওয়া জরুরি মাটির ঘর : গ্রাম বাংলার ঐতিহ্য

ডোমারে স্কুলে চুরির ঘটনা ধামাচাপার চেষ্টা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ৬৭ বার পড়া হয়েছে

 

রিমন চৌধুরী, নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নের জামিরবাড়ি এলাকায় অবস্থিত ওয়াহিদুল হক আনন্দলোক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে।

শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্কুলটির তালা ভেঙে ল্যাপটপ, প্রজেক্টর, নগদ অর্থসহ আনুমানিক লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান।

তবে এ বিষয়ে যোগাযোগ করা হলে প্রতিষ্ঠানের দায়িত্বে থাকা শিক্ষক হরেন্দ্রনাথ রায় ঘটনাটি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে সংবাদকর্মীদের তথ্য না জানানোর কথা বলে ফোন কেটে দেন। ফলে চুরির ঘটনা ধামাচাপা দেয়ার অভিযোগ উঠেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, মাগরিবের নামাজের পর স্কুলের ভেতর শব্দ শুনে এগিয়ে গেলে দেখা যায়, স্কুলটির পাশের বাড়ির শফিকুল ইসলামের ছেলে রায়হানকে স্কুলের ভেতর থেকে বের হয়ে আসতে দেখা যায়।

ইউপি সদস্য মো. মিজানুর রহমান বলেন, “চুরির খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। স্থানীয়দের কাছে রায়হান নামের এক ছেলের কথা শুনেছি। এর আগেও তার বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছিল।

অভিযুক্ত রায়হানের সঙ্গে যোগাযোগ করা হলে সাংবাদিক পরিচয় পেয়ে ফোন কেটে দেন। তবে তার স্বজনেরা জানিয়েছেন, সন্ধ্যার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আরিফুল ইসলামের সাথে মুঠো ফোনে একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করলে ফোন রিসিভ না করায় কোন মন্তব্য পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট