1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় পতাকা : অসম্মানিত অবমানিত আর অবহেলিত হচ্ছে অহরহ গোদাগাড়ীতে অসহায় প্রতিবন্ধী বিধবার জমি দখলের চেষ্টা ও নির্যাতনের অভিযোগ প্রতিকারহীন ভুক্তভোগী রাজশাহীতে নিখোঁজ ২ মাদ্রাসা ছাত্রকে উদ্ধার করল র‍্যাব-১ ও র‍্যাব-৫ হাঁপানিয়া সীমান্তে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিল আটক রায়গঞ্জে বসতঘর আগুনে ভস্মীভূত ৬ লক্ষ টাকার ক্ষতি ডোমারে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন: সন্তোষী মুড়ি মিলকে ১ লাখ টাকা জরিমানা রাজশাহীতে র‍্যাবের অভিযানে ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার নরসিংদীর শিবপুরে প্রাইভেট কার গাড়িতে মুভির বাংলা টিভির সাংবাদিক স্টিকার লাগিয়ে গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক তিন গরু চোর ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না দুর্গাপুরে সাজাপ্রাপ্ত আসামি জিল্লুর গ্রেফতার ​সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত  বিরোদের জেরে  প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

মতবিরোধই গণতন্ত্রের প্রাণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ৮৬ বার পড়া হয়েছে

 

প্রদীপ চন্দ্র মম

বাংলার মাটিতে রক্ত গড়িয়েছে—
স্বাধীনতার স্বপ্ন বুনেছিল কৃষক, শ্রমিক, তরুণ, বৃদ্ধ, ফকির, দরবেশ, শিল্পী, কবি, সাংবাদিক;
কিন্তু সে স্বপ্ন আজও ঢেকে রাখে
অসহিষ্ণুতার কালো মেঘে।

যেখানে সত্য উচ্চারণ করলেই
কারও চোখে তুমি শত্রু,
আর সমালোচনার ছোঁয়া লাগলেই
অন্যের চোখে অপরাধী তুমি।

এই বিভাজনের আগুনে
দগ্ধ হচ্ছে আমাদের সংস্কৃতি,
শিল্পীর কণ্ঠ স্তব্ধ হয়ে পড়ে,
ক্রীড়ার মাঠে ওড়ে দলীয় পতাকা।

তরুণেরা আজ পায় বিভক্ত ইতিহাস,
সত্য হয় কখনো প্রতীকের নাম,
কখনো আবার অস্বীকারের ছায়া;
কিন্তু তাদের হাতে আসে না পূর্ণ সত্য—
যে সত্য শেখায় সহাবস্থান, শেখায় মানবতা।

আমরা ভুলে গেছি—
ভিন্নমত মানেই শত্রু নয়,
সমালোচনা মানেই ষড়যন্ত্র নয়;
বরং মতবিরোধই গণতন্ত্রের প্রাণ,
সহনশীলতাই সভ্যতার সৌন্দর্য।

হে তরুণ প্রজন্ম,
তোমাদের হাতেই ভবিষ্যতের আলোকশিখা,
তোমরা যদি ঘৃণার জুতা ছুড়ে মারো,
তবে রক্তাক্ত হবে আগামী প্রভাত;
কিন্তু যদি হাতে তোলো যুক্তির প্রদীপ,
তবে ভোর জেগে উঠবে নতুন আলোয়—
যেখানে শিল্পী থাকবেন কেবল শিল্পী,
ইতিহাস হবে সত্যের আকাশ,
আর বাংলাদেশ হবে সহনশীলতার
এক উজ্জ্বল মানবিক মানচিত্র।

২৩/০৮/২০২৫ খ্রিঃ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট