1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
সরিষাবাড়ীতে কাবিখা–কাবিটায় ‘৪০ শতাংশ কাটমানি’ অভিযোগ জাতীয় পতাকা : অসম্মানিত অবমানিত আর অবহেলিত হচ্ছে অহরহ গোদাগাড়ীতে অসহায় প্রতিবন্ধী বিধবার জমি দখলের চেষ্টা ও নির্যাতনের অভিযোগ প্রতিকারহীন ভুক্তভোগী রাজশাহীতে নিখোঁজ ২ মাদ্রাসা ছাত্রকে উদ্ধার করল র‍্যাব-১ ও র‍্যাব-৫ হাঁপানিয়া সীমান্তে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিল আটক রায়গঞ্জে বসতঘর আগুনে ভস্মীভূত ৬ লক্ষ টাকার ক্ষতি ডোমারে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন: সন্তোষী মুড়ি মিলকে ১ লাখ টাকা জরিমানা রাজশাহীতে র‍্যাবের অভিযানে ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার নরসিংদীর শিবপুরে প্রাইভেট কার গাড়িতে মুভির বাংলা টিভির সাংবাদিক স্টিকার লাগিয়ে গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক তিন গরু চোর ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না দুর্গাপুরে সাজাপ্রাপ্ত আসামি জিল্লুর গ্রেফতার

অনুপম প্রেমের ছায়া

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ৮৪ বার পড়া হয়েছে

 

প্রদীপ চন্দ্র মম

তুমি আছো— তবু আছো কুয়াশার আড়ালে,
দূর নদীর ঢেউয়ের মতো— কানে আসে কেবল ডাকে;
স্পর্শে পাই না, মিশে যাই শুধু ভাঙা জলে।

চোখে আমার আলো ঝরে— তবু আঁধার কাটে না,
হৃদয়ের পাতায় লিখতে চাই গান— কালি স্রোত নামে না;
অক্ষর সব হয়ে ওঠে শুধু হাহাকার।

তুমি টেনে নাও সুবাসে— নীরব ঘাসের কোলে,
শিউলি ঝরে রাতভর— গোপন গন্ধে দোলে;
ভোরের আলো উঠলেই দেখি— শূন্য মাঠ ভেসে যায় হাওয়ায়,
দু’একটা শালিক উড়ে— নিঃশব্দ আকাশের ছায়ায়।

এই প্রেম— মধুর যেমন, তেমনি ক্ষয়েরও শিখা,
মোমের প্রদীপের আলোয় যেমন ছায়া লুকায় দেহে;
আমাদের ভালোবাসাও তেমন—
জ্বলতে জ্বলতে নিভে যায়,
নিঃশব্দ হতাশার সাগরে।

১৯/০৮/২০২৫ খ্রিঃ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট