1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে র‍্যাবের অভিযানে ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার নরসিংদীর শিবপুরে প্রাইভেট কার গাড়িতে মুভির বাংলা টিভির সাংবাদিক স্টিকার লাগিয়ে গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক তিন গরু চোর ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না দুর্গাপুরে সাজাপ্রাপ্ত আসামি জিল্লুর গ্রেফতার ​সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত  বিরোদের জেরে  প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ গোদাগাড়ীতে পেঁয়াজ বীজে নীরব বিপ্লব তিন দশকের পারিবারিক ঐতিহ্যকে অনন্য উচ্চতায় নিচ্ছেন তরুণ কৃষিবিদ তাসকিন নিরাপদ সড়ক নিশ্চিতকরণ ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে জামালপুরে নিরাপদ সড়ক আন্দোলনের মতবিনিময় আলোর দিশার যাকাত বিষয়ক সেমিনার উদ্দেশ্য পূরণে সম্মিলিতভাবে যাকাত দেওয়া জরুরি মাটির ঘর : গ্রাম বাংলার ঐতিহ্য পোরশায় মোস্তাফিজুর রহমান এমপির নির্বাচন পরবর্তী গণসংযোগ পোরশায় নারী কৃষকের রোপিত বোরো ধান কীটনাশক দিয়ে বিনষ্ট আইনগত ব্যবস্থার জন্য ইউএনও কাছে আবেদন

রকির পা মাটিতে, তবু ঝুলন্ত মৃত্যু— ডোমারে প্রশ্নের ঝড়

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ১০২ বার পড়া হয়েছে

 

রিমন চৌধুরী,নীলফামারী প্রতিনিধিঃ

নীলফামারীর ডোমারে মোহাম্মদ রকি (২৯) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। রোববার (১০আগষ্ট) দুপুরে উপজেলার ডোমার সদর ইউনিয়নের চামড়া গুদাম পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত রকি ওই এলাকার মৃত আকবর আলীর ছোট ছেলে এবং স্থানীয় একটি মোটরসাইকেল শোরুমের কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন।

নিহতের ভাবী স্মৃতি জানান, রকি দুই দিন ধরে বাড়িতে ছিলেন না। তার স্ত্রী বাবার বাড়িতে বেড়াতে গিয়েছেন। শনিবার রাতে রকি বাড়ি ফিরে নিজের ঘরে ঘুমিয়ে পড়েন।
সকালে উঠে আমরা নাস্তা করে কাজ করতে থাকি। দুপুর হচ্ছে তবুও রকি ঘুম থেকে না উঠায় তার দরজায় গিয়ে তাকে ডাকাডাকির পরও কোন সারা শব্দ না হওয়ায় আমরা দরজা ভাঙ্গলে দেখতে পাই ঘড়ের মধ্যে ফ্যানের সাথে গলায় গামছা পেঁচানো অবস্থায় ঝুলছেন। এসময় তার পা মাটিতে ছোঁয়া অবস্থায় ছিল।
স্থানীয়রা ঘটনাটিকে রহস্যজনক বলে দাবি করেছেন। তাদের প্রশ্ন— হাঁটু গেড়ে বা পা মাটিতে রেখে আত্মহত্যা করা সম্ভব কি না। তারা ধারণা করছেন, ঘটনাটির পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে।
এদিকে, শনিবার রাতে নিজের ফেসবুক পেজে রকি দুটি পোস্ট দেন— “কুন ফায়া কুন, ধৈর্য ধরে অপেক্ষা করো, কারণ তোমার যাআছে তা তোমার আসছে” এবং কিছুক্ষণ পর লিখেন “আল্লাহ ভরসা”।

ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর প্রকৃত ঘটনা জানা যাবে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট