1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
হাঁপানিয়া সীমান্তে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিল আটক রায়গঞ্জে বসতঘর আগুনে ভস্মীভূত ৬ লক্ষ টাকার ক্ষতি ডোমারে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন: সন্তোষী মুড়ি মিলকে ১ লাখ টাকা জরিমানা রাজশাহীতে র‍্যাবের অভিযানে ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার নরসিংদীর শিবপুরে প্রাইভেট কার গাড়িতে মুভির বাংলা টিভির সাংবাদিক স্টিকার লাগিয়ে গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক তিন গরু চোর ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না দুর্গাপুরে সাজাপ্রাপ্ত আসামি জিল্লুর গ্রেফতার ​সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত  বিরোদের জেরে  প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ গোদাগাড়ীতে পেঁয়াজ বীজে নীরব বিপ্লব তিন দশকের পারিবারিক ঐতিহ্যকে অনন্য উচ্চতায় নিচ্ছেন তরুণ কৃষিবিদ তাসকিন নিরাপদ সড়ক নিশ্চিতকরণ ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে জামালপুরে নিরাপদ সড়ক আন্দোলনের মতবিনিময় আলোর দিশার যাকাত বিষয়ক সেমিনার উদ্দেশ্য পূরণে সম্মিলিতভাবে যাকাত দেওয়া জরুরি

জামালপুরে মুঠোফোন চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ১১০ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক

জামালপুর সদর উপজেলায় মুঠোফোন চোর সন্দেহে এক যুবককে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ রোববার সকালে সদর উপজেলার চর যথার্থপুরের উজানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবকের পরিচয় এখনো পাওয়া যায়নি। তাঁর বয়স আনুমানিক ৩৫ বছর। বেলা একটার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে ওই যুবকসহ তিনজন সদর উপজেলার চর যথার্থপুরের উজানপাড়া এলাকার কয়েকটি বাড়িতে মুঠোফোন চুরি করতে ঢোকেন। এ সময় স্থানীয় লোকজন বিষয়টি টের পান। পরে তাঁদের তিনজনকে ধাওয়া করেন স্থানীয় লোকজন। দুজন পালিয়ে গেলেও ওই যুবক স্থানীয় লোকজনের হাতে ধরা পড়েন। পরে তাঁকে গাছের সঙ্গে বেঁধে পেটানো হয়। একপর্যায়ে তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।

জামালপুর সদর উপজেলার বারুয়ামারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শাহাজাদা মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন প্রথম আলোকে বলেন, চোর সন্দেহে একজনকে ধরা হয়। পরে গাছের সঙ্গে বেঁধে মারধর করা হয়। তাঁর হাঁটুর নিচে এবং হাতে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তাঁর সঙ্গে আরও দুজন ছিলেন। তাঁরা পালিয়ে গেছেন। এখনো নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। তাঁর পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট