1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পোরশার নিতপুর সীমান্তে ভারতীয় ফেনসিডিল আটক কাটমানির কাব্য সরিষাবাড়ীতে কাবিখা–কাবিটায় ‘৪০ শতাংশ কাটমানি’ অভিযোগ জাতীয় পতাকা : অসম্মানিত অবমানিত আর অবহেলিত হচ্ছে অহরহ গোদাগাড়ীতে অসহায় প্রতিবন্ধী বিধবার জমি দখলের চেষ্টা ও নির্যাতনের অভিযোগ প্রতিকারহীন ভুক্তভোগী রাজশাহীতে নিখোঁজ ২ মাদ্রাসা ছাত্রকে উদ্ধার করল র‍্যাব-১ ও র‍্যাব-৫ হাঁপানিয়া সীমান্তে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিল আটক রায়গঞ্জে বসতঘর আগুনে ভস্মীভূত ৬ লক্ষ টাকার ক্ষতি ডোমারে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন: সন্তোষী মুড়ি মিলকে ১ লাখ টাকা জরিমানা রাজশাহীতে র‍্যাবের অভিযানে ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

যমুনা সার কারখানায় দৈনিক হাজিরা ভিত্তিক দক্ষ-অদক্ষ শ্রমিক-কর্মচারী সরবরাহে ঠিকাদার নিয়োগের অভিপ্রায় পত্র প্রেরণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক

দেশের বৃহৎ ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা ফার্টিলাইজার কোং লিঃ (জেএফসিএল)-এ দৈনিক হাজিরা ভিত্তিক বিভিন্ন বিভাগ/শাখায় নানাবিধ কাজের জন্য সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে কারখানা চলাকালীন ২৩৩ জন এবং কারখানা বন্ধকালীন ১৫৯ জন বিভিন্ন ক্যাটাগরীর দৈনিক ভিত্তিক ক্লার্ক/ড্রাইভার সমমান দক্ষ ও অদক্ষ শ্রমিক/কর্মচারী কাজ নাই মজুরী নাই ভিত্তিতে জনবল সরবরাহের জন্য আহ্বানকৃত দরপত্রের বিপরীতে ঠিকাদার নিয়োগের নিমিত্ত অভিপ্রায় পত্র প্রেরণ করেছে কারখানা কর্তৃপক্ষ। মঙ্গলবার সকালে দেলোয়ার হোসেন, উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) স্বাক্ষরিত একটি পত্র ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স আল-মমিন আউটসোর্সিং সার্ভিসেস লিঃ মেহের টাওয়ার, ৭ম তলা, রুম নং-৩, ১৬৪, বীর উত্তম সি আর দত্ত রোড, হাতিরপুল, ঢাকা-১২০৫ বরাবর প্রেরণ করা হয়েছে।

যমুনা সার কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, গত ২৪/১১/২০২৪ খ্রিঃ তারিখে আহ্বানকৃত উন্মুক্ত দরপত্র নং- জেএফসিএল/প্রশাসান/এস্টেট ০৯/৩৮০৩-এর বিপরীতে মের্সাস আল-মমিন আউটসোর্সিং সার্ভিসেস লিঃ-এর দরপত্রটি সার্বিক মূল্যায়নে বিবেচিত হওয়ায় ১ মাসের হাজিরা ভিত্তিতে সার্ভিস কমিশন শতকরা ৫ ভাগ হারে আগামী ১/৯/২০২৫ খ্রিঃ হতে ৩১/৮/২০২৭ খ্রিঃ পর্যন্ত ২৪ মাসের জন্য দৈনিক ভিত্তিক শ্রমিক সরবরাহের ঠিকাদার নিয়োগ করা হয়েছে। সূত্র মতে, সিডিউল মোতাবেক আগামী ১/৯/২০২৫ খ্রিঃ তারিখ হতে যথারীতি মেসার্স আল-মমিন আউটসোর্সিং সার্ভিসেস লিঃ-কে কাজ শুরু করার অনুমোদন দিয়েছে কারাখানা কর্তৃপক্ষ।

এ বিষয়ে মেসার্স আল-মমিন আউটসোর্সিং সার্ভিসেস লিঃ-এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ মোমিনুল ইসলাম জানান, মঙ্গলবার যমুনা ফার্টিলাইজার কোং লিঃ কর্তৃক দৈনিক হাজিরা ভিত্তিক জনবল সরবরাহের ঠিকাদার হিসেবে কারখানা কর্তৃপক্ষের অভিপ্রায় পত্র হাতে পেয়েছি। তিনি আরো বলেন- আগামী ১লা সেপ্টেম্বর থেকে আমি যথারীতি কাজ শুরু করবো, ইনশাল্লাহ।
এ ব্যাপারে যমুনা সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আফাজ উদ্দিনের সাথে মুঠোফোনে কথা বলতে চাইলে তাতে তিনি সাঁড়া দেননি

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট