1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
ডোমারে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন: সন্তোষী মুড়ি মিলকে ১ লাখ টাকা জরিমানা রাজশাহীতে র‍্যাবের অভিযানে ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার নরসিংদীর শিবপুরে প্রাইভেট কার গাড়িতে মুভির বাংলা টিভির সাংবাদিক স্টিকার লাগিয়ে গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক তিন গরু চোর ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না দুর্গাপুরে সাজাপ্রাপ্ত আসামি জিল্লুর গ্রেফতার ​সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত  বিরোদের জেরে  প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ গোদাগাড়ীতে পেঁয়াজ বীজে নীরব বিপ্লব তিন দশকের পারিবারিক ঐতিহ্যকে অনন্য উচ্চতায় নিচ্ছেন তরুণ কৃষিবিদ তাসকিন নিরাপদ সড়ক নিশ্চিতকরণ ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে জামালপুরে নিরাপদ সড়ক আন্দোলনের মতবিনিময় আলোর দিশার যাকাত বিষয়ক সেমিনার উদ্দেশ্য পূরণে সম্মিলিতভাবে যাকাত দেওয়া জরুরি মাটির ঘর : গ্রাম বাংলার ঐতিহ্য পোরশায় মোস্তাফিজুর রহমান এমপির নির্বাচন পরবর্তী গণসংযোগ

মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে সিরাজগঞ্জে হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশের কোরআনখানি,শোকসভা ও দোয়া মাহফিল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ৯০ বার পড়া হয়েছে

 

নাজমুল হাসান রাজ  সিরাজগঞ্জ প্রতিনিধি:

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া ভয়াবহ বিমান দুর্ঘটনায় হতাহতদের স্মরণে হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশের সিরাজগঞ্জ ইউনিটে
র উদ্যোগে কোরআনখানি, শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ জুলাই) বাদ মাগরিব সিরাজগঞ্জ প্রেসক্লাব ভবনের অফিসে নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত এবং আহতদের আশু সুস্থতা কামনায় সংগঠনটি এ কর্মসূচি পালন করে।
হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশের সিরাজগঞ্জ ইউনিটের প্রেসিডেন্ট এডভোকেট শহীদুল ইসলাম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ইন্না, যমুনা টেলিভিশনের সিনিয়র স্টাফ রিপোর্টার প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা রুবেল।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক এটিএন বাংলা ও এটিএন নিউজের জেলা প্রতিনিধি ফেরদৌস হাসান।
আলোচনা সভা পরিচালনা করেন প্রেসক্লাবের প্রেসক্লাবের দফতর সম্পাদক শেখ মোহাম্মদ এনামুল হক।
আরও বক্তব্য রাখেন প্রেসক্লাবের সদস্য মোনায়েম খান ও মাকসুদা খাতুন।
অনুষ্ঠানের সভাপতি এডভোকেট শহীদুল ইসলাম
হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশের পক্ষ থেকে উত্তরার মাইলস্টোন ট্র্যাজেডিতে শহীদ পরিবারকে পাঁচকোটি টাকার ক্ষতিপূরণ, আহতদের সরকারি ব্যবস্থাপনায় বিদেশে চিকিৎসা সহ প্রত্যেক পরিবারকে এককোটি টাকা ক্ষতি পূরণের দাবী জানান।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলোয়াত করেন প্রেসক্লাবের সদস্য রফিউল আলম বাবুল এবং
নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা।
পরে উত্তরার মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে ও আহতদের সুস্থতা কামনা করে ফাতেহা শরীফ ও দোয়া করা হয়। দোয়া পরিচালনা করে প্রেসক্লাব সংলগ্ন জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা মোয়াজ্জেম হোসেন।
দোয়া মাহফিল অনেক গণমাধ্যমকর্মী ও মানবাধিকার কর্মীরা অংশ নেন।
#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট