1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
রায়গঞ্জে বসতঘর আগুনে ভস্মীভূত ৬ লক্ষ টাকার ক্ষতি ডোমারে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন: সন্তোষী মুড়ি মিলকে ১ লাখ টাকা জরিমানা রাজশাহীতে র‍্যাবের অভিযানে ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার নরসিংদীর শিবপুরে প্রাইভেট কার গাড়িতে মুভির বাংলা টিভির সাংবাদিক স্টিকার লাগিয়ে গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক তিন গরু চোর ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না দুর্গাপুরে সাজাপ্রাপ্ত আসামি জিল্লুর গ্রেফতার ​সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত  বিরোদের জেরে  প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ গোদাগাড়ীতে পেঁয়াজ বীজে নীরব বিপ্লব তিন দশকের পারিবারিক ঐতিহ্যকে অনন্য উচ্চতায় নিচ্ছেন তরুণ কৃষিবিদ তাসকিন নিরাপদ সড়ক নিশ্চিতকরণ ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে জামালপুরে নিরাপদ সড়ক আন্দোলনের মতবিনিময় আলোর দিশার যাকাত বিষয়ক সেমিনার উদ্দেশ্য পূরণে সম্মিলিতভাবে যাকাত দেওয়া জরুরি মাটির ঘর : গ্রাম বাংলার ঐতিহ্য

সরিষাবাড়ীতে টিসিবি পণ্য বিতরণে অনিয়মের অভিযোগ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ১৩৭ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক

সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল, পোগলদিঘা  ও পিংনা ইউনিয়নে টিসিবি পণ্য বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ সূত্রে জানা গেছে, পোগলদিঘা ইউনিয়নে ৩ হাজার ৬শ’ ২৬ জন সুবিধাভোগী কার্ডধারীদের মাঝে ঈদুল আজহা’র আগের ২ ধাপের পণ্য বিতরণ না করে ট্যাগ অফিসারকে ম্যানেজ করে নিয়োজিত ডিলারগণ আত্মসাৎ করে লাখ লাখ৷  টাকা  হাতিয়ে নিয়েছে। এ নিয়ে সুবিধাভোগীদের মাঝে  আলোচনা সমালোচনার পরেও গত ২০/০৭/২৫ তারিখে টিসিবি ডিলার মনজুরুল হাসান মিন্টু, আসাদুজ্জামান মিলন ও সুমন কার্ডধারী সুবিধাভোগীদের মাঝে বরাদ্দকৃত ৫ কেজি করে চাল বিতরণ না করে ১ কেজি ডাল, ২ কেজি তেল, ১ কেজি চিনি বিতরণ করেছে। এ নিয়ে সুবিধাভোগীদের মাঝে দেখা দিয়েছে তীব্র ক্ষোভ ও হতাশা।
পিংনা ইউনিয়নে নিয়োজিত টিসিবি ডিলার পরাণ  এন্টারপ্রাইজ বুধবার সকালে ১ হাজার ৩ শ’ ৩৩ জন সুবিধাভোগী কার্ডধারীদের মাঝে ৫ কেজি করে চাল বাদ দিয়ে ১ কেজি ডাল, ২ কেজি তেল, ১ কেজি করে চিনি বিতরণ করা শুরু করলে কার্ডধারীরা তাতে আপত্তি জানালে টিসিবি পণ্য বিতরণ কার্যক্রম বন্ধ করে চাপের মুখে আপন এন্টারপ্রাইজের পরিচালক মনজুরুল হাসান মিন্টু ও আবু সামা বিডিআর পালিয়ে যেতে বাধ্য হয়।
ডোয়াইল ইউনিয়নে নিয়োজিত ডিলার আপন একই কায়দায় সুবিধাভোগীদের মাঝে টিসিবির পণ্য বিতরণ না করে কালোবাজারে বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছে।
এ ব্যাপারে অভিযুক্ত টিসিবি ডিলার মন্জুরুল হাসান মিন্টু, সুমন, আপন, মিলন ও আবু সামা বিডিআর-এর সাথে কথা বলার জন্য তাদের মুঠোফোনে একাধিকবার কল করলে তাদের সাঁড়া মেলেনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট