1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
হাঁপানিয়া সীমান্তে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিল আটক রায়গঞ্জে বসতঘর আগুনে ভস্মীভূত ৬ লক্ষ টাকার ক্ষতি ডোমারে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন: সন্তোষী মুড়ি মিলকে ১ লাখ টাকা জরিমানা রাজশাহীতে র‍্যাবের অভিযানে ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার নরসিংদীর শিবপুরে প্রাইভেট কার গাড়িতে মুভির বাংলা টিভির সাংবাদিক স্টিকার লাগিয়ে গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক তিন গরু চোর ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না দুর্গাপুরে সাজাপ্রাপ্ত আসামি জিল্লুর গ্রেফতার ​সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত  বিরোদের জেরে  প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ গোদাগাড়ীতে পেঁয়াজ বীজে নীরব বিপ্লব তিন দশকের পারিবারিক ঐতিহ্যকে অনন্য উচ্চতায় নিচ্ছেন তরুণ কৃষিবিদ তাসকিন নিরাপদ সড়ক নিশ্চিতকরণ ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে জামালপুরে নিরাপদ সড়ক আন্দোলনের মতবিনিময় আলোর দিশার যাকাত বিষয়ক সেমিনার উদ্দেশ্য পূরণে সম্মিলিতভাবে যাকাত দেওয়া জরুরি

সরিষাবাড়ীতে ইয়াবা-হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ৯১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

সরিষাবাড়ীতে ইয়াবা, গাঁজা ও হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহিনী। শনিবার রাতে উপজেলার সিভিল সোর্সের তথ্যের ভিত্তিতে সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের পঞ্চাশী এলাকা থেকে তাদের আটক করা হয়। 

আটককৃতরা হলেন পার্শ্ববর্তী ধনবাড়ী উপজেলার কেরামজানী  গ্রামের মৃত ময়নুল হোসেনের ছেলে টিপু (৫৫), পাঁচপটল গ্রামের আব্দুল হকের ছেলে বাদল মিয়া (৩৫) ও একই গ্রামের বদিউজ্জামালের ছেলে নাজিম (৩০)।

স্থানীয় সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৬ বীর ইউনিটের ক্যাপ্টেন অর্ণব কবির পাপনের নেতৃত্বে উপজেলার আওনা ইউনিয়নের পঞ্চাশী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক বিক্রিকালে পার্শ্ববর্তী ধনবাড়ী উপজেলার টিপু, বাদল ও নাজিম নামে ৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০৬ ইয়াবা, কন্ট্রোলার ২ পিস, ১ গ্রাম হেরোইন, ২১ পুরিয়া,গাজা  ৫টি স্মার্ট ফোন, ৪টি বাটন ফোন ও মাদক বিক্রির নগদ ৪২ হাজার ২৪০ টাকা উদ্ধার করা হয়। পরে রোববার ভোর ৫টার দিকে আটককৃতদের তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রে হস্তান্তর করে সেনাবাহিনী।

তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জসিম উদ্দিন বলেন, আটককৃত ৩ মাদক ব্যবসায়ীকে সেনাবাহিনী আমাদের কাছে হস্তান্তর করে। পরে আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে বিকেলে জেলহাজতে পাঠানো হয়েছে। 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট