1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
ডোমারে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন: সন্তোষী মুড়ি মিলকে ১ লাখ টাকা জরিমানা রাজশাহীতে র‍্যাবের অভিযানে ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার নরসিংদীর শিবপুরে প্রাইভেট কার গাড়িতে মুভির বাংলা টিভির সাংবাদিক স্টিকার লাগিয়ে গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক তিন গরু চোর ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না দুর্গাপুরে সাজাপ্রাপ্ত আসামি জিল্লুর গ্রেফতার ​সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত  বিরোদের জেরে  প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ গোদাগাড়ীতে পেঁয়াজ বীজে নীরব বিপ্লব তিন দশকের পারিবারিক ঐতিহ্যকে অনন্য উচ্চতায় নিচ্ছেন তরুণ কৃষিবিদ তাসকিন নিরাপদ সড়ক নিশ্চিতকরণ ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে জামালপুরে নিরাপদ সড়ক আন্দোলনের মতবিনিময় আলোর দিশার যাকাত বিষয়ক সেমিনার উদ্দেশ্য পূরণে সম্মিলিতভাবে যাকাত দেওয়া জরুরি মাটির ঘর : গ্রাম বাংলার ঐতিহ্য পোরশায় মোস্তাফিজুর রহমান এমপির নির্বাচন পরবর্তী গণসংযোগ

ডোমারে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী যুবলীগের দুই নেতা গ্রেফতার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ৮৮ বার পড়া হয়েছে

 

রিমন চৌধুরী,নীলফামারী প্রতিনিধিঃ

নীলফামারীর ডোমার উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী যুবলীগের ২ জন নেতাকে গ্রেফতার করা হয়েছে।

রবিবার (২০ জুলাই) রাত আড়াইটার দিকে ডোমার থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করে। রবিবার দুপুরে আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে।

আটকৃতরা হলেন- ডোমার সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ড যুবলীগের সভাপতি পশ্চিম চিকনমাটি আমীরউদ্দীন পাড়া এলাকার মৃত পাগু মামুদের ছেলে মো. শহীদ আলী(৫৪), ডোমার পৌরসভার ১নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক কলেজপাড়া এলাকার মো. লিটনের ছেলে শান্ত ইসলাম(২৩)। অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে আটক করে ডোমার থানা পুলিশ।

তবে শান্ত ইসলামের দাবী দলীয় কোনো পদে বা কর্মকান্ডে জড়িত নেই তিনি। ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে ঘুরাঘুরি ও ফেসবুকে পোষ্ট করার কারনে জুলাই আন্দোলনের পর শান্তর ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর চালিয়েছে দুর্বৃত্তরা।

ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুল ইসলাম বলেন, ‘২০১৮ সালের জাতীয় নির্বাচনে বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলামের গাড়িবহরে হামলা-ভাঙচুর ও উপজেলা জামায়াতের অফিস ভাংচুর মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট