1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
হাঁপানিয়া সীমান্তে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিল আটক রায়গঞ্জে বসতঘর আগুনে ভস্মীভূত ৬ লক্ষ টাকার ক্ষতি ডোমারে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন: সন্তোষী মুড়ি মিলকে ১ লাখ টাকা জরিমানা রাজশাহীতে র‍্যাবের অভিযানে ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার নরসিংদীর শিবপুরে প্রাইভেট কার গাড়িতে মুভির বাংলা টিভির সাংবাদিক স্টিকার লাগিয়ে গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক তিন গরু চোর ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না দুর্গাপুরে সাজাপ্রাপ্ত আসামি জিল্লুর গ্রেফতার ​সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত  বিরোদের জেরে  প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ গোদাগাড়ীতে পেঁয়াজ বীজে নীরব বিপ্লব তিন দশকের পারিবারিক ঐতিহ্যকে অনন্য উচ্চতায় নিচ্ছেন তরুণ কৃষিবিদ তাসকিন নিরাপদ সড়ক নিশ্চিতকরণ ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে জামালপুরে নিরাপদ সড়ক আন্দোলনের মতবিনিময় আলোর দিশার যাকাত বিষয়ক সেমিনার উদ্দেশ্য পূরণে সম্মিলিতভাবে যাকাত দেওয়া জরুরি

হরতাল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ১০০ বার পড়া হয়েছে

 

প্রদীপ চন্দ্র মম

নির্মল সকাল জেগে ওঠে সহিংস শ্লোগানে,
চাকা থামে, থেমে যায় প্রাণ—
নীরব রাস্তায় দগ্ধ রোদ যেন কাঁদে,
হরতালের নামে শুরু হয় প্রাণের অগ্নিদান।

চায়ের দোকান, স্কুলের ঘণ্টা, বাজারের হাঁক—
সবই আজ নিঃশব্দ স্তব্ধ উপত্যকা,
একটি শিশুর বুক ফেটে কান্না ঝরে—
বাবা ফেরেনি, আগুনে পুড়েছে বাসটা।

দাবি আদায়ের নামে পুড়ে যায় রিক্সা
ভাঙচুরে ক্ষতিগ্রস্ত শত-সহস্র দোকান,
যাদের নেই রাজনীতি—তাদেরই রক্তে রঞ্জিত হচ্ছে
সুবিধাবাদী রাজনৈতিক বহু নেতার হাত।

হরতাল নয়, এ যেন জিম্মি জাতির আহাজারি—
রুটি হারানো পিতার করুণ আত্মচিৎকার।
রাষ্ট্রযন্ত্র হয়ে পড়ে বিকল, নীরব,
বিচার কোথায়? আছে শুধু ভয় আর অন্ধকার।

যে পথ রক্তে ভেজা, সে কি মুক্তির পথে?
নাকি ক্ষমতার লোভে নিপীড়নের কৌশল?
মানবতা যখন হরতালের আগুনে পোড়ে,
তখন স্বাধীনতা হয় শুধুই রাজনৈতিক ফাঁদ।

হে রাজনীতিবিদগণ—দেখো চোখে চোখ রেখে,
হরতাল নয়, চাই সমাধানের সম্ভার।
হিংসা নয়, চাই সচল একটি সকাল—
যেখানে জীবনের জয়, মৃত্যুর আর নয় ভয়।

২০/০৭/২০২৫ খ্রিঃ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট