1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পোরশার নিতপুর সীমান্তে ভারতীয় ফেনসিডিল আটক কাটমানির কাব্য সরিষাবাড়ীতে কাবিখা–কাবিটায় ‘৪০ শতাংশ কাটমানি’ অভিযোগ জাতীয় পতাকা : অসম্মানিত অবমানিত আর অবহেলিত হচ্ছে অহরহ গোদাগাড়ীতে অসহায় প্রতিবন্ধী বিধবার জমি দখলের চেষ্টা ও নির্যাতনের অভিযোগ প্রতিকারহীন ভুক্তভোগী রাজশাহীতে নিখোঁজ ২ মাদ্রাসা ছাত্রকে উদ্ধার করল র‍্যাব-১ ও র‍্যাব-৫ হাঁপানিয়া সীমান্তে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিল আটক রায়গঞ্জে বসতঘর আগুনে ভস্মীভূত ৬ লক্ষ টাকার ক্ষতি ডোমারে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন: সন্তোষী মুড়ি মিলকে ১ লাখ টাকা জরিমানা রাজশাহীতে র‍্যাবের অভিযানে ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সরিষাবাড়ীর মহাদানে বিএনপি’র অফিস উদ্বোধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ৭৫ বার পড়া হয়েছে

কামরুল হাসান:

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার মহাদানে শনিবার দুপুরে বিএনপি’র অফিস উদ্বোধন করা হয়েছে। মহাদান ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের রঘুনাথপুর পেঙ্গুর মোড় নামক স্থানে এ নতুন অফিস উদ্বোধন করা হয়। নতুন অফিসটি উদ্বোধন করেন মহাদান ইউনিয়ন যুব দলের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন আনু। উক্ত অনুষ্ঠানে জেলা বিএনপি’র জলবায়ু বিষয়ক সম্পাদক অধ্যাপক আব্দুল আওয়াল প্রধান অতিথির বক্তব্য দেন। এ সময় তিনি বলেন-এ অফিসটি শুধুমাত্র দলীয় কর্মকান্ড ও নির্বাচনী কার্যক্রম পরিচালনার জন্য ব্যবহৃত হবে। এখানে কোন শালিস দরবার করা যাবে না। তিনি দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে আরও বলেন- কোন ক্রমেই দলীয় শৃঙ্খলার পরিপন্থী কাজ করা যাবে না। বিরোধী দলীয় লোকজন অপপ্রচার করার সুযোগ পায় এমন কাজ-বাজও করা যাবে না। এছাড়া মহাদান ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুল ওহাব, দিগপাইত ইউনিয়ন বিএনপি’র সভাপতি জিয়াউল হক মাস্টার, উপজেলা স্বেচ্ছা-সেবক দলের সাংগঠনিক সম্পাদক মামুন আল আছাদ ও মহাদান ইউনিয়ন যুব দলের সভাপতি জাকির হোসেন সেলিম প্রমুখ বিশেষ অতিথির বক্তব্য দেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন-মহাদান ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আলী আকবর।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট