1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে র‍্যাবের অভিযানে ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার নরসিংদীর শিবপুরে প্রাইভেট কার গাড়িতে মুভির বাংলা টিভির সাংবাদিক স্টিকার লাগিয়ে গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক তিন গরু চোর ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না দুর্গাপুরে সাজাপ্রাপ্ত আসামি জিল্লুর গ্রেফতার ​সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত  বিরোদের জেরে  প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ গোদাগাড়ীতে পেঁয়াজ বীজে নীরব বিপ্লব তিন দশকের পারিবারিক ঐতিহ্যকে অনন্য উচ্চতায় নিচ্ছেন তরুণ কৃষিবিদ তাসকিন নিরাপদ সড়ক নিশ্চিতকরণ ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে জামালপুরে নিরাপদ সড়ক আন্দোলনের মতবিনিময় আলোর দিশার যাকাত বিষয়ক সেমিনার উদ্দেশ্য পূরণে সম্মিলিতভাবে যাকাত দেওয়া জরুরি মাটির ঘর : গ্রাম বাংলার ঐতিহ্য পোরশায় মোস্তাফিজুর রহমান এমপির নির্বাচন পরবর্তী গণসংযোগ পোরশায় নারী কৃষকের রোপিত বোরো ধান কীটনাশক দিয়ে বিনষ্ট আইনগত ব্যবস্থার জন্য ইউএনও কাছে আবেদন

এসএসসির ফলাফল খারাপ হওয়ায় আত্মহত্যার চেষ্টা: রেলওয়ে পুলিশের পদক্ষেপে বাঁচলো শিক্ষার্থী

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ১০২ বার পড়া হয়েছে

 

রিমন চৌধুরী,নীলফামারী প্রতিনিধি:
রেলওয়ে পুলিশের সচেতনতা ও তাৎক্ষণিক পদক্ষেপে আত্মহত্যার হাত থেকে রক্ষা পেল এক দাখিল পরীক্ষার্থী। ফলাফল খারাপ হওয়ায় চরম হতাশা থেকে আত্মহত্যার চেষ্টা করেছিল ওই শিক্ষার্থী।

বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। ফলাফল জানার পর রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার দোয়ালি পাড়া গ্রামের এক মাদ্রাসাছাত্রী জানতে পারে যে, সে দাখিল পরীক্ষায় দুটি বিষয়ে অকৃতকার্য হয়েছে। সে সৈয়দপুর উপজেলার হাজীপাড়া দাখিল মাদ্রাসা থেকে এ পরীক্ষায় অংশগ্রহণ করেছিল।

ফলাফল খারাপ হওয়ায় মানসিকভাবে ভেঙে পড়ে স্বপ্না। একপর্যায়ে হতাশাগ্রস্ত হয়ে সে আত্মহত্যার সিদ্ধান্ত নেয় এবং দুপুর আনুমানিক ৩টা ৪৫ মিনিটে সৈয়দপুর রেলস্টেশনের প্ল্যাটফর্মে গিয়ে রেললাইনের পাশে অবস্থান নেয়। তার অস্বাভাবিক আচরণ লক্ষ্য করে ডিউটিতে থাকা সৈয়দপুর রেলওয়ে থানার পুলিশ সদস্যরা সন্দেহ প্রকাশ করেন এবং দ্রুত এগিয়ে যান। উপস্থিত জনসাধারণের সহায়তায় পুলিশ সদস্যরা মেয়েটিকে নিরাপদে উদ্ধার করেন।

রেলওয়ে পুলিশ জানায়, ফলাফল খারাপ হওয়ায় মেয়েটি আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিল। তাৎক্ষণিকভাবে রেলওয়ে থানা কর্তৃপক্ষ তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে এবং রেলওয়ের নারী ও শিশু হেল্প ডেস্কের কর্মকর্তার মাধ্যমে তার প্রাথমিক কাউন্সেলিং করানো হয়। পরে মেয়েটিকে তার মায়ের হেফাজতে নিরাপদে ফিরিয়ে দেওয়া হয়।

এ বিষয়ে সৈয়দপুর রেলওয়ে থানার (ওসি) মাহমুদ-উন-নবী বলেন, মেয়েটির আচরণ সন্দেহজনক মনে হলে উদ্ধার করে পরিবারের সঙ্গে যোগাযোগ করি। নারী ও শিশু হেল্প ডেস্কের সহায়তায় কাউন্সেলিংয়ের ব্যবস্থা করি এবং পরে তাকে মায়ের জিম্মায় দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট