1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
হাঁপানিয়া সীমান্তে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিল আটক রায়গঞ্জে বসতঘর আগুনে ভস্মীভূত ৬ লক্ষ টাকার ক্ষতি ডোমারে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন: সন্তোষী মুড়ি মিলকে ১ লাখ টাকা জরিমানা রাজশাহীতে র‍্যাবের অভিযানে ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার নরসিংদীর শিবপুরে প্রাইভেট কার গাড়িতে মুভির বাংলা টিভির সাংবাদিক স্টিকার লাগিয়ে গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক তিন গরু চোর ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না দুর্গাপুরে সাজাপ্রাপ্ত আসামি জিল্লুর গ্রেফতার ​সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত  বিরোদের জেরে  প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ গোদাগাড়ীতে পেঁয়াজ বীজে নীরব বিপ্লব তিন দশকের পারিবারিক ঐতিহ্যকে অনন্য উচ্চতায় নিচ্ছেন তরুণ কৃষিবিদ তাসকিন নিরাপদ সড়ক নিশ্চিতকরণ ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে জামালপুরে নিরাপদ সড়ক আন্দোলনের মতবিনিময় আলোর দিশার যাকাত বিষয়ক সেমিনার উদ্দেশ্য পূরণে সম্মিলিতভাবে যাকাত দেওয়া জরুরি

জামালপুরে নাশকতার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেফতার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ১৪৩ বার পড়া হয়েছে

 

জামালপুর প্রতিনিধি

জামালপুরের মেলান্দহ উপজেলায় নাশকতা ও চাঁদাবাজিসহ একাধিক অপরাধে জড়িত থাকার অভিযোগে মনির হোসেন জুইস (৩৫) নামে এক শ্রমিক লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার মেলান্দহ বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত মনির হোসেন উপজেলার পশ্চিমপাড়া চারাইলদার এলাকার মো. সুরুজ প্রামানিকের ছেলে। তিনি নাংলা ইউনিয়ন শ্রমিক লীগের একজন সক্রিয় নেতা হিসেবে স্থানীয় রাজনীতিতে পরিচিত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মনির হোসেন বিগত ২০২৪ সালের ৫ আগস্ট সংঘটিত একটি দেশবিরোধী ও নাশকতা মূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় করা মামলার তদন্তে তার সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, তিনি উক্ত নাশকতার ঘটনার পরিকল্পনা ও বাস্তবায়নে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন।
এর আগে, চলতি বছরের ২২ মার্চ চাঁদাবাজির একটি মামলায় তাকে গ্রেফতার করে পুলিশ। ওই মামলায় কিছুদিন কারাবাসের পর জামিনে মুক্তি পান তিনি। কিন্তু জামিনে বেরিয়ে পুনরায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। অভিযোগ রয়েছে, মুক্তি পাওয়ার পর তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক ব্যক্তি ও রাজনৈতিক প্রতিপক্ষকে নিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করেন।
এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে ভুক্তভোগী দুইজন মেলান্দহ থানায় পৃথকভাবে সাধারণ ডায়েরি (জিডি) করেন। তাদের অভিযোগ, মনির উদ্দেশ্যপ্রণোদিতভাবে মানহানিকর তথ্য প্রচার করে তাদের সামাজিক সম্মানহানি ঘটিয়েছেন।
এছাড়াও পুলিশ দাবি করেছে, চলমান রাজনৈতিক অস্থিরতার সুযোগকে কাজে লাগিয়ে মনির হোসেন তার সহযোগীদের নিয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ছিলেন। অস্ত্র মামলার একটি পুরনো ঘটনার সঙ্গেও তার সংশ্লিষ্টতা পাওয়া গেছে বলে জানায় পুলিশ। তদন্তে উঠে এসেছে, তিনি ও তার নিকটতম সহযোগীরা গোপনে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন এবং রাজনৈতিক ছত্রছায়ায় অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিলেন।
মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, “গ্রেফতারকৃত মনির হোসেন একজন চিহ্নিত অপরাধী বলে অভিযোগ রয়েছে। নাশকতা, চাঁদাবাজি ও অপপ্রচারের অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তদন্তে অস্ত্র মামলার সঙ্গেও তার সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট