1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে র‍্যাবের অভিযানে ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার নরসিংদীর শিবপুরে প্রাইভেট কার গাড়িতে মুভির বাংলা টিভির সাংবাদিক স্টিকার লাগিয়ে গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক তিন গরু চোর ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না দুর্গাপুরে সাজাপ্রাপ্ত আসামি জিল্লুর গ্রেফতার ​সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত  বিরোদের জেরে  প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ গোদাগাড়ীতে পেঁয়াজ বীজে নীরব বিপ্লব তিন দশকের পারিবারিক ঐতিহ্যকে অনন্য উচ্চতায় নিচ্ছেন তরুণ কৃষিবিদ তাসকিন নিরাপদ সড়ক নিশ্চিতকরণ ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে জামালপুরে নিরাপদ সড়ক আন্দোলনের মতবিনিময় আলোর দিশার যাকাত বিষয়ক সেমিনার উদ্দেশ্য পূরণে সম্মিলিতভাবে যাকাত দেওয়া জরুরি মাটির ঘর : গ্রাম বাংলার ঐতিহ্য পোরশায় মোস্তাফিজুর রহমান এমপির নির্বাচন পরবর্তী গণসংযোগ পোরশায় নারী কৃষকের রোপিত বোরো ধান কীটনাশক দিয়ে বিনষ্ট আইনগত ব্যবস্থার জন্য ইউএনও কাছে আবেদন

জুলাই আন্দোলনে নিহতদের স্মরণে শ্রীমঙ্গলে জামায়াতের দোয়া মাহফিল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ৩৬৯ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: মোঃ জালাল উদ্দিন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রীমঙ্গল উপজেলার আয়োজনে জুলাই আন্দোলনে নিহতদের স্মরণে ও আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ০১ জুলাই ২০২৫ইং, বাদ মাগরিব জামায়াতে ইসলামী শ্রীমঙ্গল উপজেলা শাখার প্রধান কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইসমাইল হোসেন’র সভাপতিত্বে ও সদর ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুল্লাহ আল মনসুর এর সঞ্চালনা এতে উপস্থিত থেকে দোয়া পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহকারী সেক্রেটারি ও যুব বিভাগের সভাপতি মোঃ তারেক মাহফুজ, পৌর জামায়াতের সভাপতি আব্দুল কাদির-সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ও জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ প্রমুখ।
দোয়া পূর্বে আলোচনা সভায় বক্তব্যে উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইসমাইল হোসেন বলেন, ৫ আগস্টের আগে মসজিদে নামাজ পড়তে গেলেও পুলিশি পাহারা থাকতো। মসজিদের ভিতরে গিয়ে পুলিশ মুসল্লিদের সাথে দূর্ব্যবহার করেছে। বিগত জুলাই আন্দোলনে শহীদদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি।
তিনি বলেন, আওয়ামীলীগ ইতিহাস থেকে শিক্ষা নেয়নি। তারা দমন পীড়ন করে মানুষকে দমিয়ে রাখতে চেয়েছিল। তাদের ইতিহাস দমন-পীড়নের ইতিহাস। তাদের এই সাড়ে ১৫ বছরের জুলুম থেকে মানুষ রক্তের বিনিময়ে মুক্তি পেয়েছে। জুলাই আন্দোলনে শহীদদের মাগফেরাত কামনা করছি। আর যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করছি। পরে আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট