1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে র‍্যাবের অভিযানে ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার নরসিংদীর শিবপুরে প্রাইভেট কার গাড়িতে মুভির বাংলা টিভির সাংবাদিক স্টিকার লাগিয়ে গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক তিন গরু চোর ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না দুর্গাপুরে সাজাপ্রাপ্ত আসামি জিল্লুর গ্রেফতার ​সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত  বিরোদের জেরে  প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ গোদাগাড়ীতে পেঁয়াজ বীজে নীরব বিপ্লব তিন দশকের পারিবারিক ঐতিহ্যকে অনন্য উচ্চতায় নিচ্ছেন তরুণ কৃষিবিদ তাসকিন নিরাপদ সড়ক নিশ্চিতকরণ ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে জামালপুরে নিরাপদ সড়ক আন্দোলনের মতবিনিময় আলোর দিশার যাকাত বিষয়ক সেমিনার উদ্দেশ্য পূরণে সম্মিলিতভাবে যাকাত দেওয়া জরুরি মাটির ঘর : গ্রাম বাংলার ঐতিহ্য পোরশায় মোস্তাফিজুর রহমান এমপির নির্বাচন পরবর্তী গণসংযোগ পোরশায় নারী কৃষকের রোপিত বোরো ধান কীটনাশক দিয়ে বিনষ্ট আইনগত ব্যবস্থার জন্য ইউএনও কাছে আবেদন

নিখোঁজ মাদরাসা শিক্ষার্থী আব্দুল্লাহর লাশ উদ্ধার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ৮৩ বার পড়া হয়েছে

 

জামালপুর প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে নিখোঁজ হওয়ার একদিন পর আব্দুল্লাহ (১০) নামে এক মাদরাসা শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (৩০ জুন) সকালে পার্শবর্তী ইসলামপুর উপজেলার গোওয়ালের চর নদী থেকে তার লাশ উদ্ধার করে এলাকাবাসী। নিহত আব্দুল্লাহ বকশীগঞ্জ পৌর শহরের চরকাউরিয়া সীমারপাড় এলাকার জামরুল ইসলামের ছেলে এবং স্থানীয় একটি হাফিজিয়া মাদরাসার দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিলো। এই ঘটনায় আব্দুল্লাহর পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, গত শনিবার (২৮ জুন) বিকেলে আব্দুল্লাহ উপজেলার মেরুরচর ইউনিয়নের জব্বারগঞ্জ এলাকায় তার খালার বাড়িতে বেড়াতে গিয়েছিল। সেখানে খালার বাড়ির পাশে দশানী নদীতে গোসল করতে নেমে সে স্রোতের তোড়ে পানিতে ডুবে যায়। ফায়ার সার্ভিসসহ স্থানীয় এলাকাবাসীরা সন্ধ্যা পর্যন্ত খোঁজাখুঁজি করেও তাকে খুঁজে পাননি।
পরদিন রোববার সকালে জামালপুর ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল পুনরায় উদ্ধার অভিযান শুরু করে। সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত চার ঘণ্টা ধরে তল্লাশি চালিয়েও তারা আব্দুল্লাহকে উদ্ধার করতে পারেননি।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান,আব্দুল্লাহর মরদেহ উদ্ধার হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা গেছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট