1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে র‍্যাবের অভিযানে ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার নরসিংদীর শিবপুরে প্রাইভেট কার গাড়িতে মুভির বাংলা টিভির সাংবাদিক স্টিকার লাগিয়ে গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক তিন গরু চোর ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না দুর্গাপুরে সাজাপ্রাপ্ত আসামি জিল্লুর গ্রেফতার ​সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত  বিরোদের জেরে  প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ গোদাগাড়ীতে পেঁয়াজ বীজে নীরব বিপ্লব তিন দশকের পারিবারিক ঐতিহ্যকে অনন্য উচ্চতায় নিচ্ছেন তরুণ কৃষিবিদ তাসকিন নিরাপদ সড়ক নিশ্চিতকরণ ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে জামালপুরে নিরাপদ সড়ক আন্দোলনের মতবিনিময় আলোর দিশার যাকাত বিষয়ক সেমিনার উদ্দেশ্য পূরণে সম্মিলিতভাবে যাকাত দেওয়া জরুরি মাটির ঘর : গ্রাম বাংলার ঐতিহ্য পোরশায় মোস্তাফিজুর রহমান এমপির নির্বাচন পরবর্তী গণসংযোগ পোরশায় নারী কৃষকের রোপিত বোরো ধান কীটনাশক দিয়ে বিনষ্ট আইনগত ব্যবস্থার জন্য ইউএনও কাছে আবেদন

বগুড়া প্রেসক্লাব নির্বাচনে সভাপতি পদে রানু ও সাধারণ সম্পাদক পদে কালাম আজাদ নির্বাচিত।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ১০০ বার পড়া হয়েছে

মোঃআব্দুস ছালাম মীর নিজস্ব প্রতিবেদক ঃ

বগুড়া প্রেসক্লাবের বার্ষিক নির্বাচনে সভাপতি পদে রেজাউল হাসান রানু এবং সাধারণ সম্পাদক পদে কালাম আজাদ নির্বাচিত হয়েছেন। সভাপতি পদে রেজাউল হাসান রানু ৭৯টি ভোট পেয়েছেন ও তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ওয়াসিকুর রহমান বেচান ৭৫টি ভোট পেয়েছেন এবং সাধারণ সম্পাদক পদে কালাম আজাদ ভোট পেয়েছেন ৮১টি এবং তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সবুর শাহ লোটাস ৭১টি ভোট পেয়েছেন।

 শনিবার রাতে প্রেসক্লাবের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মতিউল ইসলাম সাদী ফলাফল ঘোষণা করেন। সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন: রাহাত রিটু, মীর সাজ্জাদ আলী সন্তোস এবং মীর্জা সেলিম রেজা। যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন তোফাজ্জল হোসেন ও সাইফুল ইসলাম।  দপ্তর সম্পাদক পদে রেজাউল হক বাবু, কোষাধ্যক্ষ পদে তানভীর আলম রিমন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে শেখ শাহেদ, ক্রীড়া সম্পাদক পদে আব্দুর রহিম, পাঠাগার সম্পাদক পদে জাফর আহম্মেদ মিলন নির্বাচিত হয়েছেন। 

নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন: মহসীন আলী রাজু, এডভোকেট আব্দুল মান্নান, আব্দুর রহিম বগরা, শামীম আহম্মেদ, জহুরুল ইসলাম, মুক্তার শেখ, গোলজার হোসেন মিটু, শাহেদুজ্জামান সিরাজ বিজয় এবং হারুন অর রশিদ তালুকদার। এদিকে, শনিবার সকাল ১০ টা থেকে শুরু হওয়া এ ভোট বিকেল ৪ টা পর্যন্ত প্রেস ক্লাবে বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হয়। ক্লাবের ১৬৮ জনের মধ্যে ১৫৮জন সদস্য নয়া নেতৃত্ব নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেন। কমিটির ২১টি পদের বিপরীতে ৪৩ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। দুটি প্যানেলে নির্বাচন হয়। সাংবাদিক ইউনিয়ন সমর্থিত জাতীয়তাবাদী ইসলামী ঐক্য প্যানেল হচ্ছে বেচান-কালামপ রিষদ এবং অন্যটি হচ্ছে রানু-লোটাস পরিষদ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট