1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম :
রায়গঞ্জে বসতঘর আগুনে ভস্মীভূত ৬ লক্ষ টাকার ক্ষতি ডোমারে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন: সন্তোষী মুড়ি মিলকে ১ লাখ টাকা জরিমানা রাজশাহীতে র‍্যাবের অভিযানে ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার নরসিংদীর শিবপুরে প্রাইভেট কার গাড়িতে মুভির বাংলা টিভির সাংবাদিক স্টিকার লাগিয়ে গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক তিন গরু চোর ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না দুর্গাপুরে সাজাপ্রাপ্ত আসামি জিল্লুর গ্রেফতার ​সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত  বিরোদের জেরে  প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ গোদাগাড়ীতে পেঁয়াজ বীজে নীরব বিপ্লব তিন দশকের পারিবারিক ঐতিহ্যকে অনন্য উচ্চতায় নিচ্ছেন তরুণ কৃষিবিদ তাসকিন নিরাপদ সড়ক নিশ্চিতকরণ ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে জামালপুরে নিরাপদ সড়ক আন্দোলনের মতবিনিময় আলোর দিশার যাকাত বিষয়ক সেমিনার উদ্দেশ্য পূরণে সম্মিলিতভাবে যাকাত দেওয়া জরুরি মাটির ঘর : গ্রাম বাংলার ঐতিহ্য

ফ্যাসিবাদ সরকারের সহযোগী ও দোসরদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ২০৫ বার পড়া হয়েছে

 

সোহেল রানা সরিষাবাড়ী প্রতিনিধি
জামালপুরের সরিষাবাড়ীতে ফ্যাসিবাদ সরকারের সহযোগী ও দোসরদের গ্রেপ্তার করে শাস্তির ব্যবস্থা নিশ্চিতের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (২৮ জুন) বিকালে ডোয়াইল ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে
মাজালিয়া কমিউনিটি ক্লিনিক মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলটি হরখালি স্কুল রোড়, মাজালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মোড়,ও একুশে মোড়- মাজালিয়া – ধনবাড়ী সড়ক পদক্ষিণ করে মাজালিয়া বাজার চত্বরে সমাবেশে মিলিত হয়।

ডোয়াইল ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম বাবুর সভাপতিত্বে ও ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি মিজানুর রহমান আরিফের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, ডোয়াইল ইউনিয়ন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, ইউনিয়ন বিএনপির সহ অর্থ বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান মামুন, ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আশিক মিয়া, সাংগঠনিক সম্পাদক সরকার মো: শাকিল সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ৫ নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি মোজাম্মেল হক, যুবদল নেতা আসাদুজ্জামান বাবু, ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি জাহিদুল ইসলাম সুজা, দপ্তর সম্পাদক মজনু রানা,
আব্দুল জলিল, আব্দুল কাদের, হাফিজুর রহমান, রাকিব হাসান রনু, শ্রমিকদল নেতা রমজান আলী খান, হাতেম আলী ও আফছার মিয়া, ছাত্রনেতা রেদোয়ান হক প্রমুখ।

এসময় বক্তারা বলেন, ফ্যাসিবাদ সরকার দেশ থেকে ভোটের অধিকার, কথা বলার অধিকার হরণ করে রেখেছিল। বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। দেশ থেকে টাকা পাচার করে বিদেশে জমা রেখে দেশকে অর্থ শূন্য করেছে। তাদের সকল অপকর্মের বিরুদ্ধে ছাত্রজনতা আন্দোলনে তাদেরকে দেশ ছাড়া করেছে। এখনো তাদের দোসররা বিভিন্ন অপকর্মে লিপ্ত রয়েছে। তাদেরকে আইনের আওতায় এনে বিচার দাবি করেন বক্তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট