1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে র‍্যাবের অভিযানে ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার নরসিংদীর শিবপুরে প্রাইভেট কার গাড়িতে মুভির বাংলা টিভির সাংবাদিক স্টিকার লাগিয়ে গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক তিন গরু চোর ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না দুর্গাপুরে সাজাপ্রাপ্ত আসামি জিল্লুর গ্রেফতার ​সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত  বিরোদের জেরে  প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ গোদাগাড়ীতে পেঁয়াজ বীজে নীরব বিপ্লব তিন দশকের পারিবারিক ঐতিহ্যকে অনন্য উচ্চতায় নিচ্ছেন তরুণ কৃষিবিদ তাসকিন নিরাপদ সড়ক নিশ্চিতকরণ ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে জামালপুরে নিরাপদ সড়ক আন্দোলনের মতবিনিময় আলোর দিশার যাকাত বিষয়ক সেমিনার উদ্দেশ্য পূরণে সম্মিলিতভাবে যাকাত দেওয়া জরুরি মাটির ঘর : গ্রাম বাংলার ঐতিহ্য পোরশায় মোস্তাফিজুর রহমান এমপির নির্বাচন পরবর্তী গণসংযোগ পোরশায় নারী কৃষকের রোপিত বোরো ধান কীটনাশক দিয়ে বিনষ্ট আইনগত ব্যবস্থার জন্য ইউএনও কাছে আবেদন

গণদাবির প্রতিটি আন্দোলনের পাশে থাকবে বিএনপি : আব্দুল হালিম

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ১০০ বার পড়া হয়েছে

 

জামালপুর প্রতিনিধি

ঢাকা -দেওয়ানগন্জ রেলপথের সংস্কার ও বিজয় এক্সপ্রেস ট্রেনটি দেওয়ানগঞ্জ পর্যন্ত চালুর দাবিতে সাবেক মন্ত্রী পরিষদ সচিব ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এএসএম আব্দুল হালিম সাহেবের উদ্যোগে বিশাল মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়।
সামাজিক সংগঠন ইসলামপুর উন্নয়ন ফোরামের সহযোগিতা ও ইসলামপুর উপজেলা,পৌর বিএনপির আয়োজনে গণদাবির এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, ইসলামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব এএসএম আব্দুল হালিম।
পৌর বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির সহ সভাপতি নবী নেওয়াজ খান লোহানী বিপুল। ইসলামপুর উপজেলা সমিতির উপদেষ্টা ও ইসলামপুর উন্নয়ন ফোরামের অর্থ বিষয়ক সমন্বয়ক একেএম নজরুল ইসলামসহ ইসলামপুর উপজেলার শিক্ষক, সাংবাদিক, ব্যাবসায়ী, উপজেলার গন্যমান্য ব্যক্তিবর্গসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি হালিম বলেন পশ্চিম জামালপুরের বৃহৎ জনগোষ্ঠীর চট্টগ্রামের সহিত যোগাযোগের জন্য সরাসরি কোনো বাহন নেই। সড়কপথের বেহাল অবস্থার কারণে এই অঞ্চলে কোন ভালো বাসের ব্যবস্হা না থাকায় জনগণ ট্রেনের উপরই বেশী নির্ভরশীল।
তাই বিজয় এক্সপ্রেস ট্রেনটি দেওয়ানগঞ্জ পর্যন্ত চালু করা, রেলপথের সংস্কার ও ডাবল লাইন চালু করা এখন গণদাবিতে পরিনত হয়েছে। আর জনকল্যাণমূলক সকল গণদাবির আন্দোলনে জনগণের পাশে থাকবে বিএনপি কারন বিএনপিই একমাত্র গণমানুষের দল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট