1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে র‍্যাবের অভিযানে ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার নরসিংদীর শিবপুরে প্রাইভেট কার গাড়িতে মুভির বাংলা টিভির সাংবাদিক স্টিকার লাগিয়ে গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক তিন গরু চোর ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না দুর্গাপুরে সাজাপ্রাপ্ত আসামি জিল্লুর গ্রেফতার ​সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত  বিরোদের জেরে  প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ গোদাগাড়ীতে পেঁয়াজ বীজে নীরব বিপ্লব তিন দশকের পারিবারিক ঐতিহ্যকে অনন্য উচ্চতায় নিচ্ছেন তরুণ কৃষিবিদ তাসকিন নিরাপদ সড়ক নিশ্চিতকরণ ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে জামালপুরে নিরাপদ সড়ক আন্দোলনের মতবিনিময় আলোর দিশার যাকাত বিষয়ক সেমিনার উদ্দেশ্য পূরণে সম্মিলিতভাবে যাকাত দেওয়া জরুরি মাটির ঘর : গ্রাম বাংলার ঐতিহ্য পোরশায় মোস্তাফিজুর রহমান এমপির নির্বাচন পরবর্তী গণসংযোগ পোরশায় নারী কৃষকের রোপিত বোরো ধান কীটনাশক দিয়ে বিনষ্ট আইনগত ব্যবস্থার জন্য ইউএনও কাছে আবেদন

সরিষাবাড়ীতে আগুনে তিন কৃষকের স্বপ্ন পুড়ে ছাই

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ৯৭ বার পড়া হয়েছে

কামরুল হাসান:

জামালপুরের সরিষাবাড়ীতে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুন লেগে তিন কৃষকের ঘরের আসবাবপত্র, ধান, চাল ও নগদ টাকাসহ পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ২৩ জুন সোমবার সকালে সরিষাবাড়ি পৌরসভার বাউসি চন্দনপুর এলাকায় এ ঘটনা ঘটেছে।


ফায়ার সার্ভিস ও স্থানীয় সুত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে বাউসি চন্দনপুর গ্রামের কৃষক খোরশেদ আলমের ঘরে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে কৃষক মফিজ উদ্দিন  ও হাকিম মিয়ার ঘরে লেগে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও স্থানীয়রা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। ততক্ষণে তিন কৃষকের বসতঘর, ধান, চাল, নগদ টাকা, স্বর্ণালংকার, ছেলে-মেয়েদের পড়ালেখার বইপত্র, পরিক্ষার এডমিট ও রেজিষ্ট্রেশন কার্ডসহ অন্যান্য জিনিসপত্র সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। সরিষাবাড়ী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শহিদুল ইসলাম জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রæত ঘটনাস্থলে পৌঁছে। পরে স্থানীয়দের সহায়তায় আগুন নেভানো হয়। আগুনে তিনটি ঘর, আসবাবপত্র, ধান, চাল, নগদ টাকাসহ অনেক কিছু পুড়ে যায়। তিনি আরও জানান, বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটেছে বলে প্রাথমিক ধারনা করা হচ্ছে। 

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট