1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে র‍্যাবের অভিযানে ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার নরসিংদীর শিবপুরে প্রাইভেট কার গাড়িতে মুভির বাংলা টিভির সাংবাদিক স্টিকার লাগিয়ে গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক তিন গরু চোর ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না দুর্গাপুরে সাজাপ্রাপ্ত আসামি জিল্লুর গ্রেফতার ​সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত  বিরোদের জেরে  প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ গোদাগাড়ীতে পেঁয়াজ বীজে নীরব বিপ্লব তিন দশকের পারিবারিক ঐতিহ্যকে অনন্য উচ্চতায় নিচ্ছেন তরুণ কৃষিবিদ তাসকিন নিরাপদ সড়ক নিশ্চিতকরণ ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে জামালপুরে নিরাপদ সড়ক আন্দোলনের মতবিনিময় আলোর দিশার যাকাত বিষয়ক সেমিনার উদ্দেশ্য পূরণে সম্মিলিতভাবে যাকাত দেওয়া জরুরি মাটির ঘর : গ্রাম বাংলার ঐতিহ্য পোরশায় মোস্তাফিজুর রহমান এমপির নির্বাচন পরবর্তী গণসংযোগ পোরশায় নারী কৃষকের রোপিত বোরো ধান কীটনাশক দিয়ে বিনষ্ট আইনগত ব্যবস্থার জন্য ইউএনও কাছে আবেদন

মহুরম দেওয়ান সিরাজুল ইসলাম মতলিব এর রুহের মাগফিরাত কামনায় শাহ মোস্তফা বিদ্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২২ জুন, ২০২৫
  • ১৪৭ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: মোঃ জালাল উদ্দিন।

ইসলামিক সোসাইটি চেয়ারম্যান মহুরম দেওয়ান সিরাজুল ইসলাম মতলিব এর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ২২ জুন ২০২৫ ইং সকাল ১০টার সময় শ্রীমঙ্গলের কলেজ রোড ঐতিহ্যবাহী শাহ মোস্তফা জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় শাহ মোস্তফা জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু তাহের শাহেদ গাজী’র সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল্লাহ আল মনসুরের সঞ্চালনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, শাহ মোস্তফা জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক-কর্মচারীবৃন্দরা ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা। উক্ত দোয়া মাহফিলে মোনাজাত করেন সহকারী শিক্ষক মোঃ আজিজুর রহমার।
উল্লেখ্য: গত বুধবার (১৮ জুন) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে সিলেট ইবনে সিনা হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন দেওয়ান সিরাজুল ইসলাম মতলিব।
জানা যায়, দেওয়ান সিরাজুল ইসলাম মতলিব ইসলামিক সোসাইটি চেয়ারম্যান ছিলেন, এর আগে তিনি দীর্ঘদিন মৌলভীবাজার জেলা জামায়াতের আমিরের দায়িত্ব পালন করেন। তিনি জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও সিলেট আঞ্চলিক বিভাগের টিম সদস্য ছিলেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৮০ বছর। তিনি ৬ ছেলে ৪ কন্যা সন্তানের জনক। স্ত্রী, সন্তান, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আরও জানা যায়, দেওয়ান সিরাজুল ইসলাম মতলিব ১৯৯১ সালে মৌলভীবাজার-৩ সংসদীয় আসন থেকে নির্বাচনে অংশগ্রহণ করেন। তিনি ১৫টিরও বেশি গ্রন্থ রচনা করেছেন। তার মধ্যে ইসলামী সংগঠন ও আমরা, সাতান্ন বছর জামায়াতে ইসলামীতে কী দেখলাম, শান্তিপূর্ণ পরিবার, মৃত্যুর পর আমরা কোথায় যাব, রাষ্ট্রপ্রধান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটুখানি মিষ্টি হাসি ও ইসলামী আন্দোলন , একটুখানি চোখের পানি ও ইসলামী আন্দোলন, কারাগারের স্মৃতি, কাবার পথে ইত্যাদি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট