1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পোরশার নিতপুর সীমান্তে ভারতীয় ফেনসিডিল আটক কাটমানির কাব্য সরিষাবাড়ীতে কাবিখা–কাবিটায় ‘৪০ শতাংশ কাটমানি’ অভিযোগ জাতীয় পতাকা : অসম্মানিত অবমানিত আর অবহেলিত হচ্ছে অহরহ গোদাগাড়ীতে অসহায় প্রতিবন্ধী বিধবার জমি দখলের চেষ্টা ও নির্যাতনের অভিযোগ প্রতিকারহীন ভুক্তভোগী রাজশাহীতে নিখোঁজ ২ মাদ্রাসা ছাত্রকে উদ্ধার করল র‍্যাব-১ ও র‍্যাব-৫ হাঁপানিয়া সীমান্তে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিল আটক রায়গঞ্জে বসতঘর আগুনে ভস্মীভূত ৬ লক্ষ টাকার ক্ষতি ডোমারে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন: সন্তোষী মুড়ি মিলকে ১ লাখ টাকা জরিমানা রাজশাহীতে র‍্যাবের অভিযানে ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সরিষাবাড়ী উপজেলা যুব ইউনিয়নের কমিটি গঠন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ১০৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক
জামালপুরে সরিষাবাড়ী যুব ইউনিয়নের উপজেলা কমিটি গঠন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (১২ জুন) বিকেলে সরিষাবাড়ী উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে এ কমিটি গঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ যুব ইউনিয়ন জামালপুর জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য প্রকৌশলী মাহবুব জামান জুয়েল , বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মারুফ আহমেদ খান মানিক, উপজেলা সাধারণ সম্পাদক আবদুল্লা আল মামুন, ছাত্র ইউনিয়ন জেলা শাখার আহ্বায়ক ফরিদ সরকার, শ্রমিক নেতা আনিসুর রহমান আনিস প্রমুখ।

এসময় বক্তারা বলেন, সরিষাবাড়ী বাম রাজনীতির জন্য একটি উর্বর ভূমি। এই উপজেলায় বামদের নেতৃত্বে অনেক আন্দোলন গড়ে উঠেছে। আমরা সাধারণ মানুষ এবং যুব সমাজের পাশে থাকতে চাই। আমরা তরুণ-যুব সমাজকে নিয়ে একটি সুন্দর আধুনিক সরিষাবাড়ী গঠন করতে চাই। এজন্য সরিষাবাড়ীতে যুব ইউনিয়নকে খুব শক্তিশালী ভূমিকা পালন করতে হবে।

এসময় পূর্বের কমিটি ভেঙ্গে দিয়ে সুমন মিয়াকে সভাপতি, সোয়াইফ সোহাগকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট সরিষাবাড়ী উপজেলা কমিটি গঠন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট