1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে র‍্যাবের অভিযানে ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার নরসিংদীর শিবপুরে প্রাইভেট কার গাড়িতে মুভির বাংলা টিভির সাংবাদিক স্টিকার লাগিয়ে গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক তিন গরু চোর ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না দুর্গাপুরে সাজাপ্রাপ্ত আসামি জিল্লুর গ্রেফতার ​সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত  বিরোদের জেরে  প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ গোদাগাড়ীতে পেঁয়াজ বীজে নীরব বিপ্লব তিন দশকের পারিবারিক ঐতিহ্যকে অনন্য উচ্চতায় নিচ্ছেন তরুণ কৃষিবিদ তাসকিন নিরাপদ সড়ক নিশ্চিতকরণ ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে জামালপুরে নিরাপদ সড়ক আন্দোলনের মতবিনিময় আলোর দিশার যাকাত বিষয়ক সেমিনার উদ্দেশ্য পূরণে সম্মিলিতভাবে যাকাত দেওয়া জরুরি মাটির ঘর : গ্রাম বাংলার ঐতিহ্য পোরশায় মোস্তাফিজুর রহমান এমপির নির্বাচন পরবর্তী গণসংযোগ পোরশায় নারী কৃষকের রোপিত বোরো ধান কীটনাশক দিয়ে বিনষ্ট আইনগত ব্যবস্থার জন্য ইউএনও কাছে আবেদন

পার্কের ওয়াচ-টাওয়ার থেকে পানিতে লাফ দিয়ে ইমতিয়াজ আকুলের মৃত্যু

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ১৬৯ বার পড়া হয়েছে

 

জামালপুর প্রতিনিধি

জামালপুরের সরিষাবাড়ীর স্বপ্নীল পার্কের ওয়াচ-টাওয়ার থেকে পানিতে লাফ দিয়ে ইমতিয়াজ আকুল মিয়া (২৫) নামের এক দর্শনার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১০ জুন) বিকেলে সরিষাবাড়ী পৌরসভার সাতপোয়া এলাকায় অবস্থিত স্বপ্নীল পার্কে এ ঘটনা ঘটে। নিহত আকুল মিয়া পৌরসভার সাতপোয়া গ্রামের সামছুল হকের ছেলে এবং তিনি পৌর ছাত্রদলের একজন নেতা ছিলেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, আকুল মিয়া কয়েকজন বন্ধুর সঙ্গে পার্কে ঘুরতে যান। একপর্যায়ে বন্ধুদের অগোচরে তিনি পার্কের ওয়াচ-টাওয়ার থেকে পানিতে লাফ দেন। পরে বন্ধুরা তাকে খুঁজে না পেয়ে টাওয়ার সংলগ্ন জমে থাকা পানিতে খোঁজ শুরু করে। এ সময় পানির নিচে ডুবে থাকা অবস্থায় তাকে উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পার্কের মালিক রহুল আমিন সেলিম বলেন, “পার্কে দর্শনার্থীদের নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়। কিন্তু নিয়ম ভেঙে এভাবে পানিতে লাফ দেওয়া অনুচিত। নিহতের বড় ভাই আমার পার্কেই কর্মরত। তবে ঘটনার সময় আমি পার্কে উপস্থিত ছিলাম না।
সরিষাবাড়ী থানার ওসি মোহাম্মদ রাশেদুল হাসান বলেন, “ঘটনার বিষয়ে কেউ আমাদের জানায়নি। তবে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট