1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে র‍্যাবের অভিযানে ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার নরসিংদীর শিবপুরে প্রাইভেট কার গাড়িতে মুভির বাংলা টিভির সাংবাদিক স্টিকার লাগিয়ে গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক তিন গরু চোর ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না দুর্গাপুরে সাজাপ্রাপ্ত আসামি জিল্লুর গ্রেফতার ​সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত  বিরোদের জেরে  প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ গোদাগাড়ীতে পেঁয়াজ বীজে নীরব বিপ্লব তিন দশকের পারিবারিক ঐতিহ্যকে অনন্য উচ্চতায় নিচ্ছেন তরুণ কৃষিবিদ তাসকিন নিরাপদ সড়ক নিশ্চিতকরণ ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে জামালপুরে নিরাপদ সড়ক আন্দোলনের মতবিনিময় আলোর দিশার যাকাত বিষয়ক সেমিনার উদ্দেশ্য পূরণে সম্মিলিতভাবে যাকাত দেওয়া জরুরি মাটির ঘর : গ্রাম বাংলার ঐতিহ্য পোরশায় মোস্তাফিজুর রহমান এমপির নির্বাচন পরবর্তী গণসংযোগ পোরশায় নারী কৃষকের রোপিত বোরো ধান কীটনাশক দিয়ে বিনষ্ট আইনগত ব্যবস্থার জন্য ইউএনও কাছে আবেদন

হ্যান্ড গ্রেনেড সদৃশ্য বস্তু উদ্ধার নিষ্ক্রিয় করলো সেনাবাহিনী 

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ১১০ বার পড়া হয়েছে

 

জামালপুর প্রতিনিধি

জামালপুরের সরিষাবাড়ীতে রাস্তার নির্মাণকাজের সময় মাটির নিচ থেকে হ্যান্ড গ্রেনেড সদৃশ তিনটি বস্তু উদ্ধার করা হয়েছে। উদ্ধারের পর সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী দল এগুলো নিষ্ক্রিয় করে।
মঙ্গলবার (১০ জুন) বেলা ১১টার দিকে উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর আদ্রা গ্রামে সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী দল অভিযান চালিয়ে এগুলো নিষ্ক্রিয় করে।


এ বিষয়ে বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তর ১৯ পদাতিক ডিভিশনের মেজর আব্দুল্লাহ আল মারুফ বলেন , সোমবার (৯ জুন) চর আদ্রা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুন অর রশিদের পতিত জমিতে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় একটি রাস্তার মাটি কাটার কাজ চলছিলো। ভেকু দিয়ে কাজ করার সময় শ্রমিকরা তিনটি গ্রেনেড সদৃশ বস্তু দেখতে পায়। স্থানীয়রা বিষয়টি তাৎক্ষণিক সরিষাবাড়ী থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জায়গাটি ঘিরে রেখে বিষয়টি সেনাবাহিনীকে অবহিত করে।
পরে আজ মঙ্গলবার শহীদ সালাউদ্দিন সেনানিবাস থেকে সেনাবাহিনীর একটি বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে গিয়ে গ্রেনেড সদৃশ বস্তুগুলো নিষ্ক্রিয় করে।
মেজর মারুফ আরো বলেন, “বস্তুগুলো মহান মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত গ্রেনেড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিরাপদভাবে নিষ্ক্রিয় করার পর সেগুলোর প্রকৃতি বিশ্লেষণের জন্য উপযুক্ত পরীক্ষার ব্যবস্থা করা হবে।”
ঘটনার পর পুরো এলাকায় এক ধরনের কৌতূহল ও উৎকণ্ঠার পরিবেশ সৃষ্টি হয়। তবে সেনাবাহিনীর দ্রুত ও দক্ষ পদক্ষেপে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট