1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে র‍্যাবের অভিযানে ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার নরসিংদীর শিবপুরে প্রাইভেট কার গাড়িতে মুভির বাংলা টিভির সাংবাদিক স্টিকার লাগিয়ে গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক তিন গরু চোর ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না দুর্গাপুরে সাজাপ্রাপ্ত আসামি জিল্লুর গ্রেফতার ​সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত  বিরোদের জেরে  প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ গোদাগাড়ীতে পেঁয়াজ বীজে নীরব বিপ্লব তিন দশকের পারিবারিক ঐতিহ্যকে অনন্য উচ্চতায় নিচ্ছেন তরুণ কৃষিবিদ তাসকিন নিরাপদ সড়ক নিশ্চিতকরণ ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে জামালপুরে নিরাপদ সড়ক আন্দোলনের মতবিনিময় আলোর দিশার যাকাত বিষয়ক সেমিনার উদ্দেশ্য পূরণে সম্মিলিতভাবে যাকাত দেওয়া জরুরি মাটির ঘর : গ্রাম বাংলার ঐতিহ্য পোরশায় মোস্তাফিজুর রহমান এমপির নির্বাচন পরবর্তী গণসংযোগ পোরশায় নারী কৃষকের রোপিত বোরো ধান কীটনাশক দিয়ে বিনষ্ট আইনগত ব্যবস্থার জন্য ইউএনও কাছে আবেদন

ডোমারে ব্যবসায়ীর গুদাম থেকে গরীবদের জন্য বরাদ্দকৃত ১১৫ বস্তা চাল উদ্ধার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১ জুন, ২০২৫
  • ১৩৯ বার পড়া হয়েছে

 

রিমন চৌধুরী,নীলফামারী প্রতিনিধিঃ

নীলফামারীর ডোমার উপজেলায় ভিজিডি কর্মসূচির অধীন বরাদ্দকৃত চাল অবৈধভাবে মজুতের অভিযোগে এক ব্যবসায়ীর গুদাম থেকে ১১৫ বস্তা চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (৩১ মে) সকাল ১১টার দিকে বোড়াগাড়ী ইউনিয়নের সপ্তর্ষী কিন্ডার গার্টেন সংলগ্ন একটি দোকানে অভিযান চালিয়ে এসব চাল জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার শাহজাদী, সাথে ছিলেন স্থানীয় পুলিশ প্রশাসনের সদস্যরা।

জানা গেছে, গোলাম রব্বানী নামের এক ব্যবসায়ী গোপনে সরকারি বরাদ্দের এসব চাল কিনে নিজের গুদামে মজুত করেন। প্রতিটি বস্তায় ৩০ কেজি করে চাল ছিল। ব্যবসায়ী রব্বানী বলেন, ডোমার চান্দিনা পাড়ার মশিয়ার রহমানের চাল এগুলো। তিনি টাকা দিয়ে চালগুলো আমাদের মাধ্যমে কিনেছেন। আমরা শুধু মজুরি পাই। রাতে বস্তা পরিবর্তন করার সময় স্থানীয় লোকজন বিষয়টি বুঝতে পারলে তারা প্রশাসনকে অবগত করলে প্রশাসন চালের বস্তাগুলো জব্দ করে।

চাল অবৈধভাবে মজুত করায় প্রশাসনের হস্তক্ষেপে তা উদ্ধার করা হয়। তবে এ ঘটনা কাউকে আটক করা হয়নি।

এ বিষয়ে ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, “এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার শাহজাদী ১১৫ বস্তা চাল জব্দের বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার দুপুরে চালগুলো জব্দ করে উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ে নিয়ে আসা হয়। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শায়লা সাঈদ তন্বী বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ও মহিলা বিষয়ক কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানো হয়। উদ্ধার করা চাল জব্দ করা হয়েছে। ইতোমধ্যে তদন্তের দায়িত্ব মহিলা বিষয়ক কর্মকর্তাকে দেওয়া হয়েছে এবং একটি তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
#
রিমন চৌধুরী,নীলফামারী প্রতিনিধিঃ০১৭৫০-২১০৫৪২

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট