1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে র‍্যাবের অভিযানে ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার নরসিংদীর শিবপুরে প্রাইভেট কার গাড়িতে মুভির বাংলা টিভির সাংবাদিক স্টিকার লাগিয়ে গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক তিন গরু চোর ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না দুর্গাপুরে সাজাপ্রাপ্ত আসামি জিল্লুর গ্রেফতার ​সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত  বিরোদের জেরে  প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ গোদাগাড়ীতে পেঁয়াজ বীজে নীরব বিপ্লব তিন দশকের পারিবারিক ঐতিহ্যকে অনন্য উচ্চতায় নিচ্ছেন তরুণ কৃষিবিদ তাসকিন নিরাপদ সড়ক নিশ্চিতকরণ ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে জামালপুরে নিরাপদ সড়ক আন্দোলনের মতবিনিময় আলোর দিশার যাকাত বিষয়ক সেমিনার উদ্দেশ্য পূরণে সম্মিলিতভাবে যাকাত দেওয়া জরুরি মাটির ঘর : গ্রাম বাংলার ঐতিহ্য পোরশায় মোস্তাফিজুর রহমান এমপির নির্বাচন পরবর্তী গণসংযোগ পোরশায় নারী কৃষকের রোপিত বোরো ধান কীটনাশক দিয়ে বিনষ্ট আইনগত ব্যবস্থার জন্য ইউএনও কাছে আবেদন

অসহায় মানুষের পাশে দাঁড়ালেন জামালপুর জেলা বিএনপি’র সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ১০৫ বার পড়া হয়েছে

কামরুল হাসান: ‘

মানব সেবা পরম ধর্ম।’ তাইতো কবি লেখেছেন-‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য।’ এ ছাড়া কবি নজরুল ইসলাম তার ‘গাহি সাম্যের গান’ কবিতায় লেখেছেন-‘সবার উপর মানুষ সত্য, তাহার উপর নাই।’ তিনি আরও লেখেছেন-‘জীবে দয়া করে যেই জন, সেই জন সেবিছে ঈশ^র।’ হয়তো এ সব বিষয় মাথায় রেখেই জামালপুর জেলা বিএনপি’র সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম ৫মে রোববার দুপুরে এক অসুস্থ বাবাকে হাসপাতালে নিয়ে ভর্তিসহ চিকিৎসার ব্যবস্থা করে মানব সেবার প্রকৃষ্ট এক নজির স্থাপন করেেেছন। মূহুর্তে এ খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন মহল এই মহান নেতাকে বাহাবা দিতে থাকে। খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার পিংনা ইউনিয়নের দড়ি মেইয়া গ্রামের বৃদ্ধ অসুস্থ বাবা হেলাল উদ্দিন (৭০)। তিনি বেশ কিছু দিন আগে থেকে বাম পায়ে পচন রোগে ভুগছিলেন। ক্রমশ: এ রোগ তার ডান পায়েও আক্রমন করে বসে। অবস্থা এমন যে, বাম পায়ের মাংস খসে পড়ে হাড় দেখা যাচ্ছিল। আর সে দুষ্ট ক্ষত থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। তার নিজ ছেলে আলমগীর হোসেন বাবার এহেন অবস্থায় সরিষাবাড়ী রেল ষ্টেশনে ফেলে রেখে যায়। বিষয়টি জামালপুর জেলা বিএনপি’র সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমের নজরে আসে। সাথে সাথেই তিনি জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক এবিএস সম্পদকে অসুস্থ ওই বৃদ্ধ লোকটিকে হাসপাতালে নিয়ে ভর্তিসহ সু-চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দেন। অমনি ওই ছাত্রদল নেতা প্রিয় লিডারের নির্দেশে কয়েক জন নেতা-কর্মীকে সাথে নিয়ে অসুস্থ ওই বৃদ্ধ বাবাকে উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিসহ চিকিৎসার সু-ব্যবস্থা করে। কিছুক্ষন পরেই সরিষাবাড়ী তথা জামালপুরবাসীর প্রিয় নেতা অসহায় ওই বৃদ্ধ লোকটির খোঁজ-খবর নিতে হাসপাতালে ছুটে যান।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট